News Flash

  • Home
  • খেলা
  • রাজ্যভিত্তিক স্কুল ব্যাডমিন্টন আসরে পশ্চিম জেলার দাপট
Image

রাজ্যভিত্তিক স্কুল ব্যাডমিন্টন আসরে পশ্চিম জেলার দাপট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর।। একচ্ছত্র আধিপত্য দেখালো পশ্চিম জেলার খেলোয়াড়রা। রাজ্য স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতায়। এন এস আর সি সি-‌র ব্যাডমিন্টন হলে দুদিনব্যাপী আসর শেষ হয় বৃহস্পতিবার রাতে। আসরে অনূর্ধ্ব-‌১৪,১৭ এবং ১৯ বালক এবং বিভাগে বিভাগে সেরার সম্মান পায় পশ্চিম জেলার খেলোয়াড়রা। আসর শেষে জাতীয় আসরের জন্য ত্রিপুরা দল বাছাই করা হয়। আসরে অনূর্ধ্ব-‌১৪ বালক বিভাগে পশ্চিম জেলার স্বরূপ চক্রবর্তী, ধলাই জেলার ইমন দেববর্মা, ধলাই জেলার রূপম সিনহা, ধলাই জেললার সৌরভ ভূঁইয়া, বালিকা বিভাগে পশ্চিম জেলার অদ্রিজা দে,পশ্চিম জেলার দ্বীপশিখা দাস, ধলাই জেলার স্বপ্না চক্রবর্তী, পশ্চিম জেলার এম নাগাএসা ইয়াসমিতা,  অনূর্ধ্ব-‌১৭ বালক বিভাগে পশ্চিম জেলার পলাশ কুমার সরকার, পশ্চিম জেলার অ্যালেক্স দেববর্মা, পশ্চিম জেলার প্রতীক দাস, পশ্চিম জেলার শতদ্রু বনিক, বালিকা বিভাগে পশ্চিম জেলার নর্মাতা কর্মকার, পশ্চিম জেলার পিও দে, পশ্চিম জেলার সিঞ্জন ভট্টাচার্য, পশ্চিম জেলার একতা রাথি, অনূর্ধ্ব-‌১৯ বালক বিভাগে পশ্চিম জেলার মুকুট জমাতিয়া, পশ্চিম জেলার অরণ্যক দেববর্মা, খোয়াই জেলার সিমন দত্ত, খোয়াই জেলার সোমরাজ দেবনাথ, বালিকা বিভাগে পশ্চিম জেলার সম্পূর্ণা চক্রবর্তী, পশ্চিম জেলার দেবারতি ভৌমিক, ধলাই জেলার অশ্মিতা দেববর্মা এবং সিপাহীজলা জেলার দীপা দেবনাথ যথাক্রমে প্রথম ৪ টি স্থান দখল করে। খেলা শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top