News Flash

  • Home
  • দিনের খবর
  • নিয়োগকাণ্ডে অব্যবস্থা তৈরি হয়েছে এই সরকারের দুর্নীতির জন্য, দাবি দিলীপের
Image

নিয়োগকাণ্ডে অব্যবস্থা তৈরি হয়েছে এই সরকারের দুর্নীতির জন্য, দাবি দিলীপের

কলকাতা, ১০ নভেম্বর (হি.স.): এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্টে বিচারাধীন সমস্ত মামলা হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে চাকরিহারাদের কিছুটা স্বস্তিও দিয়ে ছয় মাসের সময় দিয়েছে আদালত। এই সরকারের দুর্নীতির জন্য এই অব্যবস্থা তৈরি হয়েছে বলে শুক্রবার মন্তব্য করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

সাংবাদিকদের তিনি বলেন, “তাই আদালতকে হস্তক্ষেপ করতে হয়েছে। আমার মনে হয় এগুলোর দ্রুত সমাধান হওয়া উচিত, যাতে আগামী প্রজন্ম পড়াশোনা করতে পারে।”

দিলীপ ঘোষ বলেন, “এটা একটা খুব গুরুত্বপূর্ণ মামলা। এর দিকে তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ। আদালতের উপর একটা চাপ রয়েছে। তারা বিচার দিতে চায়, মানুষও বিচার চাইছে। মামলায় একটু মার প্যাঁচ আছে। সেই জন্য দেরি হচ্ছে। আর দেরি হওয়া মানে মানুষ বিচার থেকে বঞ্চিত হচ্ছে। আমার মনে হয় সেই জন্যই আদালত দ্বিতীয় রাস্তা বার করেছে।”

তিনি আরও বলেন, “সিঙ্গেল বেঞ্চে যিনি বিচারক ছিলেন তিনিও তদন্তকারী সংস্থাকে চাপ দিচ্ছিলেন রিপোর্ট জমা দেওয়ার জন্য। কিন্তু, এখানে একটা মামলার সঙ্গে আর একটা জড়িয়ে যাচ্ছে, তদন্ত চলছে। আমার মনে হয় সেই জন্য তাড়াতাড়ি করার জন্য এই ব্যবস্থা করা হয়েছে।”

পাশাপাশি চাকরি বাতিলে স্থগিতাদেশ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “যাঁরা পরীক্ষা দিয়েছেন পাস করেছেন তাঁদের অধিকার আছে চাকরি পাওয়ার। চাকরি ফাঁকা পড়ে রয়েছে, স্কুল কলেজে শিক্ষক নেই। এদিকে যাঁরা পড়াবেন তাঁরা এখন রাস্তায় বসে।”

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top