News Flash

Image

লাল রং দেখে রেগে যান অশোক গেহলত : অমিত শাহ

নাগৌর, ৭ নভেম্বর (হি.স.) : লাল রং দেখে রেগে যান রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত, মঙ্গলবার এই ভাষাতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গেহলতকে কটাক্ষ করেন। ভারতীয় জনতা পার্টির প্রার্থীর সমর্থনে কুচমনে একটি সভায় ভাষণে অমিত শাহ একথা বলেন।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় জনতা পার্টির এক প্রার্থীর সমর্থনে কুচমনে একটি সভায় ভাষণ দেন। ভাষণে তিনি বলেন, আমি যখন আসছিলাম, বিমানবন্দরে কয়েকজন কমিউনিস্ট বন্ধুর সঙ্গে দেখা , যারা আমায় বলেছিল যে আমরা রাজস্থান যেতে পারব না। আমি জিজ্ঞেস করলাম- কেন ? তাঁরা তখন বললো, আমাদের পতাকার রং লাল, লাল রং দেখলেই রেগে যান গেহলত সাহেব। শাহ জানান, যদি সবচেয়ে দুর্নীতিগ্রস্ত কোনও সরকার থাকে তবে তা হল রাজস্থানের গেহলত সরকার। এরপরে কেন্দ্রীয় মন্ত্রী শাহ মাকরানা এবং পার্বতসরে সমাবেশে ভাষণ দেন। কেন্দ্রীয় মন্ত্রী শাহ জানান, গেহলত সরকার প্রশ্নপত্র ফাঁসের বিশ্ব রেকর্ড করেছে। আরপিএসসির প্রতিটি প্রশ্নপত্রই ফাঁস হয়েছে। প্রতি বছর এখানে তিনটি পেপার ফাঁস হয়। চার বছরে ১৪টিরও বেশি প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং লক্ষ লক্ষ তরুণের ভবিষ্যত নিয়ে প্রশ্ন ওঠেছে। তিনি আরও জানান, আমরা এমন ব্যবস্থা করব যে রাজস্থানে একটি প্রশ্নপত্রও ফাঁস হবে না। কংগ্রেসে তাঁর সহকর্মীরা গেহলতকে জাদুকর বলে। এই জাদুতে কি তিনি রাজস্থানে বিদ্যুত হারিয়েছিলেন এবং মানুষকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে হয়েছিল। ওখানকার মানুষ চাকরিও হারিয়েছে।
শাহ অভিযোগ করেন যে গেহলত সরকার রাজস্থানের আইনশৃঙ্খলা ধ্বংস করেছে। উদয়পুরে কানহাইয়ালাল তেলীকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছিল, কিন্তু গেহলত সরকার কিছুই করেনি। এখানে রাম নবমী এবং মহাবীর জয়ন্তী নিষিদ্ধ করা হয়েছিল।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top