News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন মানুষকে লুট করা ছাড়া কিছুই করেনি: মোদী
Image

কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন মানুষকে লুট করা ছাড়া কিছুই করেনি: মোদী

নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.) : কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন মানুষকে লুট করা ছাড়া অন্য কিছুই করেনি বলে কংগ্রেসের ওপর তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার প্রধানমন্ত্রী বলেন, তিনি মধ্যপ্রদেশের জনগণের হৃদয়ে বাস করেন। কারণ কংগ্রেসের ১০ বছরের শাসনামলে জনগণকে লুট করা ছাড়া তারা আর কিছুই করেনি। কংগ্রেস একটি প্রাচীনতম দল, যারা দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের সব কিছু কেড়ে নিয়েছে।

মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার সিধিতে একটি জনসভায় ভাষণ দেন। প্রধানমন্ত্রী স্নেহের সঙ্গে মধ্যপ্রদেশের জনগণকে ঈশ্বর বলে উল্লেখ করে তাঁর বক্তৃতা শুরু করেন। তিনি বলেন, কেন মোদী মধ্যপ্রদেশের মানুষের হৃদয়ে রয়েছে, কেন এখানে বিজেপি রয়েছে সেগুলি আজ আর রহস্য নয়। মধ্যপ্রদেশে কংগ্রেসের শাসনামলের কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, ১০ বছরে যখন কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় ছিল তখন তাদের প্রধান উদ্দেশ্য ছিল দরিদ্র ও মধ্যবিত্তকে লুট করা। টেলিকম কেলেঙ্কারি ও কয়লা কেলেঙ্কারির মাধ্যমে কংগ্রেস আপনাদের কাছ থেকে শত শত কোটি টাকা লুট করেছে। মোদী আরও বলেন, বিজেপি সরকারের সময়ে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি বন্ধ হয়েছে এবং কেলেঙ্কারি বন্ধ করে আমরা যে অর্থ সঞ্চয় করছি তা দরিদ্র ও মধ্যবিত্তের সুবিধার জন্য বিনিয়োগ করছি।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top