News Flash

  • Home
  • প্রধান খবর
  • আপনাদের সেবা করতেই জন্মেছি’, ছত্তিশগড়ের জনসভায় মোদী
Image

আপনাদের সেবা করতেই জন্মেছি’, ছত্তিশগড়ের জনসভায় মোদী

রায়পুর, ৭ নভেম্বর (হি. স.) ‘আপনাদের সেবা করতেই জন্মেছি’, মঙ্গলবার ছত্তিশগড়ে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের প্রথম দফায় এদিন ২০টি আসনে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে কয়েকটি মাওবাদী প্রভাবিত এলাকাতেও ভোট হচ্ছে। দ্বিতীয় দফার ভোট হবে ১৭ নভেম্বর। আর গণনা ৩ ডিসেম্বর। ভোটের মাঝেই এদিন ছত্তিশগড়ে জনসভা করেন প্রধানমন্ত্রী । সেখানে তিনি বলেন, ‘আমি সেবা করার জন্য জন্মেছি এবং আপনারা আমাকে সেবা করার সুযোগ দিয়েছেন।’

আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নকে যে বিজেপি সরকার অগ্রাধিকার দেয়, তা মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘কেউ কি ভেবেছিলেন যে আদিবাসী পরিবার থেকে আসা একজন মহিলা ভারতের রাষ্ট্রপতি হতে পারেন।’
কংগ্রেসকে কটাক্ষ করে মোদী বলেন, ‘কংগ্রেস ছত্তিশগড়ে মাওবাদী হামলা রুখতে ব্যর্থ হয়েছে। যখনই কংগ্রেস ক্ষমতায় আসে, দেশে সন্ত্রাসবাদী ও মাওবাদীদের সাহস বেড়ে যায়। কংগ্রেস সরকার নকশাল হিংসা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।’

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top