মহারাষ্ট্রের কার্জতে রেললাইনে গাড়ি পড়ে ট্রেনের ধাক্কায় মৃত ৩, আহত ২

মুম্বই, ৭ নভেম্বর (হি.স.) : মহারাষ্ট্রের কার্জতে রেললাইনে গাড়ি পড়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে, দুজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টে নাগাদ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মহারাষ্ট্রের কর্জত-নেরাল সড়কের কিরাভালি সেতুর নিচে রেললাইনে পড়ে যায়। তখনই পাশ দিয়ে একটি পণ্যবাহী ট্রেন আসলে গাড়িটির সঙ্গে ট্রেনের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে এবং দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের এমজিএম হাসপাতালে চিকিৎসা চলছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, কার্জত থেকে নেরালের দিকে গাড়িটি যাচ্ছিল। মঙ্গলবার ভোর ৪টার দিকে গাড়ির চালক হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ব্রিজ থেকে গাড়িটি রেললাইনে পড়ে যায়। সেসময়ে একটি পণ্যবাহী ট্রেন রেললাইনে এসে গাড়িটিকে পিষে দেয়। ঘটনাস্থলেই গাড়িতে থাকা তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন দুজন। পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে এমজিএম হাসপাতালে ভর্তি করে। হাইওয়ে পুলিশের পাশাপাশি রেলওয়ে পুলিশও ঘটনাটির তদন্ত করছে।