News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরি করতে না পেরে বাইকে আগুন ধরিয়ে দেয় এক বখাটে যুবক 
Image

চুরি করতে না পেরে বাইকে আগুন ধরিয়ে দেয় এক বখাটে যুবক 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর : অনুষ্ঠান বাড়িতে ঢুকে চুরি করতে গিয়ে বাইকে আগুন ধরিয়ে দেয়  এক নেশাখোর বখাটে যুবক। ঘটনা যোগেন্দ্রনগর অজীত পল্লী এলাকায় পুজন সিংহ রায়ের বাড়িতে। পেট্রোল চুরি করতে এসে  পেট্রোল চুরি করতে না পেরে দুটি বাইকে আগুন লাগিয়ে দেয় ওই যুবক, এমনই অভিযোগ। অভিযুক্তের নাম  লিটন দাস। ঘটনায় অল্পতে রক্ষা পেয়েছে বাড়িঘর । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

রাজধানী আগরতলা শহর সংলগ্ন  অজিত পল্লী এলাকায় রবিবার গভীর রাতে ভয়াবহ কান্ড সংগঠিত করেছে এক নেশাখোর যুবক। দীর্ঘদিন ধরেই সে নেশা আসক্ত। নেশার টাকা জোগাড় করতে গিয়ে সে প্রতিনিয়তই বিভিন্ন বাড়ি ঘরে চুরি কান্ড সংগঠিত করে চলেছে। ইতিপূর্বে সে বেশ কয়েকবার ধরা পড়েছে। স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে পুলিশের হাতেও তুলে দিয়েছে। কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিয়ে থানা থেকে ছেড়ে দেয়। ফলে ওই নেশাখোর যুবক নেশার টাকার যোগান নিশ্চিত করতে প্রতিনিয়তই চুরির ঘটনা সংগঠিত করে চলেছে।

 গতকাল অর্থাৎ রবিবার রাতে যোগেন্দ্রনগর এর অজিত পল্লীর পূজোন সিংহের বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠান চলছিল। মধ্যরাতে ওই যুবক বাড়িতে ঢুকে চুরি করার চেষ্টা করে। লোকজনরা তাকে দেখে তাড়িয়ে দিয়েছিল। পরিবর্তী  সময়ে সে পুনরায় বাড়িতে ঢুকে চুরি করতে না পেরে বাইকে আগুন ধরিয়ে দেয়। তাতে পরপর দুটি বাইক আগুনে ঝলসে যায়। রাতেই খবর পাঠানো হয় স্থানীয় পুলিশ ফাঁড়িতে। পুলিশ এসে ঘটনার তদন্ত করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।  

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top