News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত হয়ে উঠবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক অবস্থা সম্পন্ন : উপ–রাষ্ট্রপতি
Image

ভারত হয়ে উঠবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক অবস্থা সম্পন্ন : উপ–রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৬ নভেম্বর (হি.স.) : বিশ্বের মধ্যে ভারত হয়ে উঠবে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক অবস্থাসম্পন্ন, বলে মন্তব্য করেন উপ–রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সোমবার উপ–রাষ্ট্রপতি জগদীপ ধনখড় রাজস্থানের সৈনিক স্কুলের পড়ুয়াদের উদ্দেশে বলেন, বিশ্ব অর্থনীতিতে ভারত এক উজ্জ্বল নক্ষত্র। তিনি আস্থা প্রকাশ করেন যে এই দশকের শেষের দিকে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক অবস্থাসম্পন্ন হয়ে উঠবে। উপ–রাষ্ট্রপতি সোমবার রাজস্থানের সৈনিক স্কুল, ঝুনঝুনুর ছাত্রদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই পড়ুয়াদের উদ্দেশেই জগদীপ ধনখড় সোমবার অর্থনীতি সংক্রান্ত বিবৃতি দেন।

রাজস্থানের সৈনিক স্কুলের এই পড়ুয়ারাই সংসদ ভবন অ্যানেক্সিতে সংসদ ভবন দেখতে এসেছিলেন। উপ–রাষ্ট্রপতি ২৭ আগস্ট রাজস্থান সফর করেছিলেন। সেখানে তিনি ঝুনঝুনুর সৈনিক স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। সেদিন ধনখড় ছাত্রদের সংসদের নতুন ভবন পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছিলেন।

উপ–রাষ্ট্রপতির আমন্ত্রণে ঝুনঝুনুর সৈনিক স্কুলের ২০ জন পড়ুয়ার একটি দল তিনদিনের সফরে দিল্লি এসেছে। রবিবার তারা দিল্লি পৌঁছে প্রধানমন্ত্রীর যাদুঘর পরিদর্শন করে। সোমবার তাদের নতুন এবং পুরানো সংসদ ভবন উভয় দেখতে নিয়ে যাওয়া হয়। ৭ নভেম্বর এই ছাত্রদের ইন্ডিয়া গেট, ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল, মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাট এবং রাষ্ট্রপতি ভবন পরিদর্শনের কথা রয়েছে।

উপ–রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। উপ–রাষ্ট্রপতি তাঁদের জানান, ভারত আজ যে গতিতে এগিয়ে চলেছে তা আগে কখনও ঘটেনি। একটা সময় ছিল যখন ভারতকে বিশ্বের পাঁচটি দুর্বল অর্থনীতির মধ্যে ধরা হতো। কিন্তু আজ আমরা বিশ্বের পঞ্চম শক্তিশালী অর্থনীতিতে পরিণত হয়েছি। তিনি আরও বলেন, উন্নয়নের এই যাত্রায় আমরা বড় অর্থনীতিকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছি। এখন জার্মানি ও জাপানকেও পেছনে ফেলে দিয়েছি আমরা। বিশ্ব অর্থনীতিতে ভারত আজ এক উজ্জ্বল নক্ষত্র।

Releated Posts

সংসদে নিট ইস্যুতে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, রাজনীতি না করার আহ্বান বিরোধীদের: জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস) : নিট মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নফাঁস এবং পরীক্ষার্থীদের উদ্বেগের বিষয় নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার…

ByBySandeep Biswas Jul 22, 2026

‘আন্দোলন চলবেই’, সোনম ওয়াংচুককে অনশন প্রত্যাহারের আবেদন সিজেপির

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনের মুখ হয়ে ওঠা পরিবেশকর্মী…

ByByNews Desk Jul 22, 2026

দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, ১০ বছরে ১৫২টি প্রশ্নফাঁসেও একটিও দোষী সাব্যস্ত নয়: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।…

ByByNews Desk Jul 22, 2026

নীট প্রশ্নফাঁস নিয়ে দ্রুত সংসদে আলোচনা হোক, সব দলকে স্পিকারের সঙ্গে বৈঠকের আহ্বান কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস ইস্যুতে সংসদে দ্রুত আলোচনা শুরু করার আহ্বান জানিয়ে বুধবার কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top