News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হাসপাতালের শৌচালয়ে পড়ে মৃত্যু রোগীর, পরিষেবা নিয়ে ক্ষোভ আত্মীয় পরিজনদের
Image

হাসপাতালের শৌচালয়ে পড়ে মৃত্যু রোগীর, পরিষেবা নিয়ে ক্ষোভ আত্মীয় পরিজনদের

ধর্মনগর,৬ নভেম্বর: ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালের শৌচালয়ে পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের পরিবারের সদস্যরা হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষোভ জানিয়েছেন। নান্টু শীলের মৃত্যুকে ঘিরে রোগী এবং তার পরিজনদের মধ্যে উত্তেজনা । 

মৃতের স্ত্রী মিতালী পাল জানিয়েছেন, শিলচর নিবাসী ইলেকট্রিশিয়ান নান্টু শীল ১০ বছর যাবৎ ধর্মনগরের মান্ডপপাড়াতে ভাড়া থেকে কাজকর্ম করেন। শরীরে অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যাওয়ায় এবং ব্যথা বেদনা অনুভব করায় গতকাল অর্থাৎ রবিবার ধর্মনগর এর উত্তর জেলা হাসপাতালে তাঁর  স্ত্রী হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সোমবার নান্টু শীল হাসপাতালের শৌচালয়ে গেলে বাইরে থেকে একটা জোরে আওয়াজ পাওয়া যায়। দরজা খুলে দেখা যায় নান্টু শীল মাটিতে পড়ে আছে। সাথে সাথে স্ত্রী কর্তব্যরত নার্সদের কাছে দৌড়ে যায়, গিয়ে ঘটনা জানায় এবং সাহায্যের জন্য আবেদন করেন।

কিন্তু তখন কর্তব্যরত নার্সরা চূড়ান্ত অবহেলা দেখায় বলে অভিযোগ স্ত্রী। পরর্বতী সময়ে  কর্তব্যরত চিকিৎসক আসেন। এসে চিকিৎসক নান্টু পালের দেহ পরীক্ষা-নিরীক্ষা করে বলেন নান্টু পাল আর জীবিত নেই। এদিকে কর্তব্যরত নার্সদের এই ধরনের অবহেলায় অন্যান্য রোগীদের সাথে আসা আত্মীয় পরিজনেরা ক্ষিপ্ত হয়ে পড়ে। 

 এদিকে কর্তব্যরত চিকিৎসক ডক্টর শতাব্দী দাস জানিয়েছেন, প্রচন্ড দুর্বলতার কারণে বাথরুমে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে এবং তিনি কর্তব্যরত হাসপাতালের কর্মীদের পক্ষ নিয়ে বলেন নার্সরা এবং হাসপাতাল কর্মীরা তাদেরকে শৌচালয় থেকে বের হতে যথেষ্ট সাহায্য করেছে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top