News Flash

  • Home
  • প্রধান খবর
  • সর্দারপুরা আসন থেকে মনোনয়ন জমা মুখ্যমন্ত্রী গেহলতের
Image

সর্দারপুরা আসন থেকে মনোনয়ন জমা মুখ্যমন্ত্রী গেহলতের

যোধপুর, ৬ নভেম্বর (হি.স.) : সোমবার সকালে সর্দারপুরা আসন থেকে মনোনয়ন জমা দেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত। মনোনয়ন জমা দেওয়ার আগে তিনি তাঁর দিদির সঙ্গে দেখা করে তাঁর আশীর্বাদ নেন। তারপরে তিনি কালেক্টরেটের অফিসে যান।

মনোনয়ন জমা দেওয়ার পর গেহলত ৫ বছরে সরকারের কাজের হিসাব তুলে ধরলেও এদিন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেননি। রাজস্থান রাজ্যে বিধানসভা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। কালেক্টরেট কমপ্লেক্সে সোমবার প্রার্থীদের সমর্থকদের ভিড় ছিল। সর্দারপুরা আসন থেকে মনোনয়ন জমা দিতে সকালে কালেক্টরেট কমপ্লেক্সে যান রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত। কালেক্টরেট চত্বরে মুখ্যমন্ত্রীর বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত হয়ে মন্ত্রীর সমর্থনে স্লোগান দেন।
অশোক গেহলত এদিন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, তাঁর সরকার অনেক উন্নয়নমূলক কাজ করেছে, যার প্রভাব সারা দেশে পড়েছে। আজ সারাদেশে রাজস্থান নিয়ে আলোচনা হচ্ছে। আজ রাজস্থান দেশের অন্যতম প্রধান রাজ্যে পরিণত হয়েছে। গ্রামে-শহরে উন্নয়ন হয়েছে। কলেজ ও হাসপাতালের সংখ্যা বেড়েছে। তিনি সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছেন বলেও সোমবার দাবি করেন গেহলত।

Releated Posts

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top