News Flash

  • Home
  • দেশ
  • শীতলকুচিতে বাঁশঝাড় থেকে উদ্ধার নিখোঁজ মহিলার ঝুলন্ত দেহ
Image

শীতলকুচিতে বাঁশঝাড় থেকে উদ্ধার নিখোঁজ মহিলার ঝুলন্ত দেহ

শীতলকুচি, ৫ নভেম্বর (হি.স.) : কোচবিহারের শীতলকুচি ব্লকের গাদোপোতা গ্রামে বাঁশঝাড় থেকে উদ্ধার নিখোঁজ মহিলার ঝুলন্ত দেহ। রবিবার সকালে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে । ঘটনাস্থলে শীতলকুচি থানার পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন ওই মহিলা। থানায় নিখোঁজ ডায়েরিও করা হয় পরিবারের তরফে। এরপর রবিবার বাড়ির পাশে বাঁশঝাড় থেকে উদ্ধার হয় ওই মহিলার ঝুলন্ত দেহ। শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী জানান, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আত্মহত্যা না কি খুন, তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

উপসাগরীয় অঞ্চল থেকে এখনও পর্যন্ত ২,৯২২ ভারতীয় নাবিক দেশে ফিরেছেন, ভারতীয় পতাকাবাহী জাহাজ নিরাপদ: কেন্দ্র

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উপসাগরীয় অঞ্চল থেকে এখনও পর্যন্ত ২,৯২২ জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে…

ByByNews Desk May 2, 2026

‘আতঙ্ক ও হতাশার প্রমাণ’ — সুপ্রিম কোর্টে বারবার যাওয়া নিয়ে তৃণমূলকে কটাক্ষ সুধাংশু ত্রিবেদীর

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী শনিবার তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, বারবার আদালতের…

ByByNews Desk May 2, 2026

দেশজুড়ে মোবাইল এমার্জেন্সি অ্যালার্ট সিস্টেমের পরীক্ষা চালাল কেন্দ্র

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে নাগরিকদের দ্রুত সতর্ক করতে শনিবার দেশজুড়ে মোবাইল এমার্জেন্সি অ্যালার্ট…

ByByNews Desk May 2, 2026

গণনাকর্মী নিয়োগে হস্তক্ষেপে অনীহা সুপ্রিম কোর্টের, ইসিআই-কে সার্কুলার মেনে চলার নির্দেশ

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ৪ মে ভোটগণনার আগে বিশেষ শনিবারের শুনানিতে সুপ্রিম কোর্ট তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top