News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্ষণের ভিডিও বাজারে ছড়িয়ে দিয়ে গৃহবধূকে মুখ না খোলার হুমকি ধর্ষকের
Image

ধর্ষণের ভিডিও বাজারে ছড়িয়ে দিয়ে গৃহবধূকে মুখ না খোলার হুমকি ধর্ষকের

rapelogoনিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৩১ মে৷৷ ফের ধর্ষণের শিকার ২ সন্তানের জননী৷ নানা ভাবে ফুসলিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে৷ ঘটনা শান্তিরবাজার থানাধীন বগাফা এডিসি ভিলেজের মহাদেব কুঞ্জ এলাকায়৷ অভিযুক্ত যুবকের নাম আব্দুল জসীম৷ গত ২১ এপ্রিল ঘটনাটি ঘটলেও থানায় মামলা হয় সোমবার৷ পুলিশ অভিযোগ মূলে মামলা নিলেও এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷
ফের ধর্ষনের শিকার হলেন এক গৃহবধূ৷ গভীর জঙ্গলে গরু চরাতে গিয়ে পাশের বাড়ির যুবক কর্তৃক ধর্ষণের শিকার হন ২ সন্তানের জননী৷ ঘটনাটি ঘটে ২১ এপ্রিল শান্তিরবাজার থানার অন্তগর্ত বগাফা এডিসি ভিলেজের মহাদেব কুঞ্জ এলাকায়৷ দীর্ঘ ১মাস পর শান্তিরবাজার থানায় মামলা দায়ের করেন ধর্ষিতা৷ ঘটনার বিবরনে জানা যায় গত কয়েকমাস যাবৎ মহাদেব কুঞ্জ এলাকায় এক গৃহবধূকে নানাভাবে উত্তক্ত করে চলেছে আব্দুল জসীম৷ গত ২১ এপ্রিল ঐ গৃহবধূ গভীর জঙ্গলে যান গরু চরাতে৷ ঠিক তখনই ঐ মহিলার পথ আগলে ধরে এলাকারই আব্দুল জসীম৷ গভীর জঙ্গলে পথ আগলে ধরে তাকে নানা ভাবে হেনস্থা করে৷ এরপর ঐ মহিলাকে ধর্ষণ করে অব্দুল৷ শুধু তাই নয় ধর্ষণের পর মহিলার নগ্ণ ছবি তুলে রাখে মোবাইলে৷ এরপর শুরু হয় ভয়ভীতি প্রদর্শন৷ আব্দুল হুমকি দেয় ধর্ষণের ঘটনাটি জানালে এসব ছবি গ্রামে ছড়িয়ে দেওয়া হবে৷
এতদিন ভয়ে কিছু বলেনি গৃহবধূ৷ বিষয়টি নিয়ে গ্রামের নেতা মাতববরদের কাছে গিয়েও কাজ হয়নি৷ অনেকে সালিশি সভার আশ্বাস দিলেও পরে তা করেনি৷ বর্তমানে গ্রামের উঠতি বয়সের যুবক যুবতীদের মোবাইলে ঐ ছবি ছড়িয়ে পড়ে৷ কোন বিচার না পেয়ে শেষ পর্যন্ত গৃহবধূ শান্তিরবাজার থানার দ্বারস্থ হন৷ পুলিশ অভিযোগ পেয়ে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৫৪ (সি) ৩৬৭ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করে৷ এদিকে পুলিশ মামলা নিলেও এখন পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি৷ ফলে এলাকার ক্ষোভ বিরাজ করছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে গোটা গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ ঐ মহিলার পরিবারের লোকজনও রীতিমতো উদ্বেগের মধ্যে রয়েছেন৷ একাংশ শুভবুদ্ধিসম্পন্ন জনগণ ঐ অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবী তুলেছেন৷ অবিলম্বে তাকে গ্রেপ্তারের দাবীও উঠেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে থেকে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top