News Flash

  • Home
  • খেলা
  • স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক রূপকের আগাম জামিনের আবেদন খারিজ
Image

স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক রূপকের আগাম জামিনের আবেদন খারিজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর।। প্রতারণা মামলায় স্বঘোষিত স্পোর্টস অর্গানাইজার রূপক দেবরায়ের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে পশ্চিম জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। শনিবার অভিযুক্তের পক্ষে মাননীয় আদালতে আগাম জামিনের উপর শুনানি হয়। সরকার পক্ষে মামলায় প্রতিনিধিত্ব করেন পশ্চিম জেলার পাবলিক প্রসিকিউটর বিশ্বজিৎ দেব ও এডিশনাল পাবলিক প্রসিকিউটর বিদ্যুৎ সূত্রধর।

প্রসঙ্গত, ত্রিপুরা কাবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি রুপক দেব রায় সম্প্রতি রাজ্যের একটি কাবাডি টিম নিয়ে তামিলনাড়ুতে যায়। তার বিরুদ্ধে অভিযোগ, রাজ্যের প্রকৃত খেলোয়াড়দের বঞ্চিত করে বহি:রাজ্যের খেলোয়ারদের সে রাজ্য দলে অন্তর্ভুক্ত করতো। এজন্য বহি:রাজ্যের খেলোয়াড়দের কাছ থেকে অর্থ আত্মসাৎ করতো নিয়মিত। তামিলনাড়ুতে টিম নিয়ে গিয়ে রূপক দেবরায় রাজ্যের এক জনজাতি খেলোয়ার সাগর দেববর্মাকে (১৬) চেন্নাই রেল স্টেশনে ফেলে চলে আসে। তখন উক্ত সাগর দেববর্মা মোবাইলে রূপক দেব রায় কে ফোন করলেও সে ফোন ধরেনি। উপায় না পেয়ে সে রাজ্য দলের টিম ম্যানেজার অর্পণ চাকমা কে ফোনে ঘটনা জানায়। টাকা-পয়সা না থাকায় সে রাজ্য ফিরতে পারছিল না। অর্পণ চাকমা তখন এই বিষয়ে রূপক দেবরায়কে ফোন করলে উক্তরূপক দেবরায় জানায় যে “সাগরকে মরতে দাও”। তারপর রূপকের বিরুদ্ধে আগরতলা পূর্ব থানায় এফআইআর দায়ের করা হলে পুলিশ জামিন অযোগ্য ধারায় ৪২০/ ৫০৬/ ৪০৯/ ৪৬৮/ ৪৭১ আইপিসি মামলা নিয়ে তদন্ত শুরু করে। এ অবস্থায় আজ, শনিবার রূপক দেবরায়ের পক্ষে মাননীয় আদালতে আগাম জামিনের আবেদনের উপর শুনানি হলে মাননীয় আদালত জামিনের আবেদন খারিজ করে দেয়। পাবলিক প্রসিকিউটর বিশ্বজিৎ দেব এ বিষয়ে লিখিতভাবে বিস্তারিত জানান।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top