News Flash

  • Home
  • Uncategorized
  • জমি দান করে শর্ত মোতাবেক সরকারী চাকুরি জুটেনি, তাই মধ্য কচুছড়া অঙ্গনওয়ারীতে তালা
Image

জমি দান করে শর্ত মোতাবেক সরকারী চাকুরি জুটেনি, তাই মধ্য কচুছড়া অঙ্গনওয়ারীতে তালা

school lockedনিজস্ব প্রতিনিধি, সালেমা, ৩০ মে৷৷ মধ্য কচুছড়া অঙ্গনওয়ারী কেন্দ্রটি এখনো তালা বন্ধ অবস্থায় আছে৷ জমির মালিক আজ থেকে পাঁচ মাস আগে কেন্দ্রটিতে তালা ঝুলিয়ে দেন৷ এরপর এই সমস্যার সৃষ্টি৷ কিন্তু নির্বিকার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর৷ কেন্দ্রটি সালেমা ব্লক সিডিপিও অর্ন্তগত৷ বিপাকে পড়েছে শিক্ষা ও প্রসূতি মায়েরা৷
সংবাদে প্রকাশ, কমলপুর মহকুমার অন্তর্গত মধ্য কচুছড়া অঙ্গনওয়াড়ী কেন্দ্রটি চালু হয়েছিল ৮০এর দশকে৷ এই জায়গা দান করেছিলেন জনৈকা এলাকাবাসী মণিন্দ্র দাস৷ জায়গার পরিমাণ প্রায় দুই কানি৷ সবটাই নিজেদের জোত জমি৷ জায়গা দেওয়ার সময় মণিন্দ্র বাবুর দাবি ছিল উত্তর কচুছড়া পঞ্চায়েতের কাছে এই পরিবারের একটি চাকুরি৷ অলিখিত এই দাবি আজও পূরণ হয়নি৷ এই দীর্ঘ সময়ে পঞ্চায়েতে পালা বদল হয়েছে৷ কিন্তু কোনো পঞ্চায়েতই কথা রাখেননি৷ বহুবার মণিন্দ্র বাবুর পরিবার স্থানীয় পঞ্চায়েত ও শাসক দলীয় নেতাদের দরজায় দরজায় মাথা উঠলে আজ পর্যন্ত সমস্যার কোনো সমাধান হয়নি৷ শেষ মেশ বাধ্য হয়ে মণিন্দ্রবাবুর পরিবার এই কেন্দ্রটিতে তালা ঝুলিয়ে দেয়৷ তাতে করে সমস্যা আর দ্বিগুম বেড়ে যায়৷ কিন্তু কয়েক দিন পর পঞ্চায়েত তালা ভেঙ্গে ফেলে৷ মালিক পক্ষ পুনরায় তালা ঝুলায় আবার৷ এরপর পঞ্চায়েতে এক জনৈক বাসিন্দা কমলপুর মহকুমা শাসকের কাছে অভিযোগ করেন৷ এরপর ২০ মে মহকুমা শাসক শুভাশিস দাস রসমতি দাসকেক ডেকে অফিসে নিয়ে আসেন৷ তিনি রসমতি দাসকে তালা খুলে দিতে নির্দেশ দেন৷ কিন্তু তখন রসমতি দাস তালা খুলতে রাজি হননি৷ কিন্তু দেখা যায় সমস্যার কোনো সূত্র বের হয়নি৷ সমস্যা আজও রয়ে গেছে৷ এতে করে বিপাকে পড়েছে এলাকার শিশু থেকে প্রসূতি মায়েরা৷
এ বিষয়ে জায়গার মালিক শ্রীমতী রসমতি দাস অভিযোগ করেন পঞ্চায়েত ও সালেমা সিডিপিও অফিস চাকুরি দেওয়ার নামে প্রতারমা করেছে তাই শেষমেশ বাধ্য হয়ে কেন্দ্রটি তালা বন্ধ করে রাখে৷ পাশাপাশি তিনি আরো বলেন, মহকুমাশাসক শুভাশিস দাস তালা খুলে দেওয়ার জন্য টিপ সি নেয় উনার কাছ থেকে৷ তেমন সময় তিনি রাজি হয়নি তখন সময় মহকুমা শাসক উনাকে ভয়ভীতি দেখায় বলে অভিযোগ রসমতি দাসকে৷ পরে এবিষয়ে মহকুমা শাসক শুভাশিস দাসের কাছে জানতে চাইলে তিনি জানায় সরকারি সম্পত্তি বন্ধ করা বেআইনী৷ যদি কোনো জায়গা নিয়ে বক্তব্য থাকে তাহলে আলোচনার মাধ্যমে শেষ হবে৷ কিন্তু তালা মারার অধিকার নেই৷ তিনি জানান, যদি সইচ্ছায় তালা না খোলা হয় তাহলে আইনী পদ্ধতিতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top