News Flash

  • Home
  • দিনের খবর
  • দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরে শীতের আমেজ
Image

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরে শীতের আমেজ


কলকাতা, ৩ নভেম্বর (হি.স.) : দক্ষিণবঙ্গে একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বাড়বে তাপমাত্রা। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে মিলছে শীতের আমেজ।

আলিপুর আবহাওয়া দফতর এখনই শীতপ্রেমীদের কোনও আশার কথা শোনাতে পারছে না। নভেম্বরের শুরু থেকেই ফের একবার বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। আপাতত পূর্ব দিকে বাতাস বওয়ার কারণে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। শুক্রবার একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হল- পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা। বৃষ্টির কারণে তাপমাত্রা আগামী কয়েকদিন বাড়তে পারে। তবে আপাতত কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আগামী ৭ তারিখ থেকে ফের একবার কমতে পারে তাপমাত্রার পারদ।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হচ্ছে, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৪৭ শতাংশ। শহরের আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে কমবে না তাপমাত্রার পারদও। ৭ তারিখের আগে শহরের তাপমাত্রা বদলের কোনও সম্ভাবনাই নেই।

আগামী ৩ এবং ৪ নভেম্বর দার্জিলিং এবং কালিম্পংয়ে রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে মিলছে শীতের আমেজ। আপাতত ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। ক্রমশ কমবে জলীয় বাষ্পের পরিমাণ। উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ ক্রমশ বাড়বে বলেই জানা যাচ্ছে।
এদিকে এই সপ্তাহে জম্মু-কাশ্মীর , লাদখে রয়েছে তুষারপাতের সম্ভাবনা। দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পূর্বাভাস রয়েছে, অন্যান্য বছরের থেকে চলতি নভেম্বর অপেক্ষাকৃত উষ্ণ হবে।

Releated Posts

ঘুষ নেওয়ার অভিযোগে দিল্লি পুলিশের কনস্টেবল গ্রেফতার, উদ্ধার প্রায় ৪৯ লক্ষ টাকা

নয়াদিল্লি, ২২ এপ্রিল (আইএএনএস): ঘুষ নেওয়ার অভিযোগে দিল্লি পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেলের এক হেড কনস্টেবলকে গ্রেফতার করল সিবিআই। অভিযুক্তের…

ByByNews Desk Apr 22, 2026

পাহালগাম হামলার বর্ষপূর্তিতে রাষ্ট্রপতির বার্তা—সন্ত্রাস দমনে অটল ভারত

নয়াদিল্লি, ২২ এপ্রিল (আইএএনএস): পাহালগাম সন্ত্রাসবাদী হামলার প্রথম বর্ষপূর্তিতে নিহত নিরীহ মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু…

ByByNews Desk Apr 22, 2026

নন্দীগ্রামে ভোটারদের ‘মারধরের’ অভিযোগ, ইসিআই-তে অভিযোগ জানাল তৃণমূল

কলকাতা, ২২ এপ্রিল (আইএএনএস): পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের মারধর ও ভয় দেখানোর অভিযোগ তুলে…

ByByNews Desk Apr 22, 2026

ত্রিশূরের আতশবাজি বিস্ফোরণে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ, ক্ষতিপূরণ ঘোষণা কেরল সরকারের

ত্রিশূর, ২২ এপ্রিল (আইএএনএস): কেরলের ত্রিশূরের মুন্ডাথিক্কোডে ভয়াবহ আতশবাজি বিস্ফোরণ-কাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। একই…

ByByNews Desk Apr 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top