News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আফ্রিকান সোয়াইন ফিভারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে শূকর, কালিং শুরু
Image

আফ্রিকান সোয়াইন ফিভারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে শূকর, কালিং শুরু

আগরতলা, ৩ নভেম্বর: খোয়াই মহকুমার তিনটি খামারে আফ্রিকান সোয়াইন ফিভারে আক্রান্ত শূকর কালিং-এর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।আজ থেকে কালিং শুরু। আজ ১৪টি শূকর নিধন করা হয়েছে। আগামীকাল ওই খামারগুলিতে স্যানিটাইজ করা হবে।

এ বিষয়ে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ডেপুটি ডিরেক্টর প্রাণ গোপাল দাস জানিয়েছেন, খোয়াই মহকুমার পশ্চিম সোনাতলা গ্রামের জামিরা পাড়া, পূর্ব রামচন্দ্রঘাট গ্রামের বাতাপুরা পাড়া, উত্তর রামচন্দ্রঘাটের নন্দীপাড়ায় খামারে আফ্রিকান সোয়াইন ফিভারের প্রভাব দেখা দিয়েছিল। গত ৯ অক্টোবর একটি টিম মৃত শূকরের রক্ত পরীক্ষার জন্য নর্থ ইস্টান রিজিন্যাল ডিসিস ডায়াগনস্টিক ল্যাবরেটরি (এনইআরডিডিল)-এ পাঠিয়েছে। গত ২৮ অক্টোবর সেখান থেকে রির্পোট এসেছে। গত ১ নভেম্বর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে আক্রান্ত শূকর কালিং-এর বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।

গতকাল প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকরা জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করেছিলেন। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে চারটি টিম গঠন করা হয়েছে। আজকে দুইটি টিম আরআরটি ও কালিং করেছে এবং বাকি দুই টিম  ১০ কিলোমিটারে সমীক্ষা করেছেন। 

তিনি আরও জানিয়েছেন, আজ ১৪টি শূকরের কালিং করা হয়েছে। আজ প্রাথমিক ভাবে এই নিধন প্রক্রিয়া আক্রান্ত শূকরের খামারের এক কিলোমিটার এলাকাজুড়ে করা হয়েছে।

Releated Posts

রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত প্রদ্যোতের, ‘বুবাগ্রা’ হিসেবেই মানুষের পাশে থাকার বার্তা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা ফের স্পষ্ট করলেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top