News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ৩৬ তম অ্যাসোসিয়েশন অফ সাইন্টিস্ট অফ ইস্টার্ন ইন্ডিয়া কনফারেন্স
Image

ত্রিপুরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ৩৬ তম অ্যাসোসিয়েশন অফ সাইন্টিস্ট অফ ইস্টার্ন ইন্ডিয়া কনফারেন্স

আগরতলা, ২ নভেম্বর: ত্রিপুরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৬ তম অ্যাসোসিয়েশন অফ সাইন্টিস্ট অফ ইস্টার্ন ইন্ডিয়া কনফারেন্স। আগামী শুক্র, শনি এবং রবি এই তিনদিন চলবে নিউরো বিশেষজ্ঞদের কনফারেন্স। আজ প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানালেন ডঃ শিশির দাস।

এদিন তিনি বলেন, ওই কনফারেন্সে দেশ থেকে বিভিন্ন নামি দামী  নিউর সায়েন্টিস্ট, ইউরো সার্জন ,নিউরোলজিস্ট উপস্থিত থাকবেন। পাশাপাশি বিদেশ থেকেও থাকবেন চিকিৎসকরা। প্রায় দেড়শ জনের মতো প্রতিনিধি এই কনফারেন্সে অংশগ্রহণ করবে। 

এদিন তিনি আরও বলেন, ইতিমধ্যেই দেশের স্বনামধন্য চিকিৎসকরা রাজ্যে আসতে শুরু করে দিয়েছে। আগামীকালকে সন্ধ্যা সাতটায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার হাত ধরে হতে পারে এই সম্মেলনের উদ্বোধন। তাছাড়া উপস্থিত থাকবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।

এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডক্টর সিদ্ধা রেড্ডি ও ডক্টর মিলিন্ড দেওয়ানকার। 

Releated Posts

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top