News Flash

  • Home
  • খেলা
  • এগিয়ে চলেছে ভারতের জয়রথ, সপ্তম জয়ের সন্ধানে টিম ইন্ডিয়া
Image

এগিয়ে চলেছে ভারতের জয়রথ, সপ্তম জয়ের সন্ধানে টিম ইন্ডিয়া

মুম্বই, ২ নভেম্বর (হি.স.): এগিয়ে চলেছে ভারতের জয়রথ। ছটা ম্যাচ খেলে ছটাতেই জয়। আজ সপ্তম জয়ের সন্ধানে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামছে টিম ইন্ডিয়া। টানা ছয় ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে টিম ইন্ডিয়া । আজ জিতলেই পৌঁছে যাবে শীর্ষস্থানে স্থানে। অন্যদিকে শ্রীলঙ্কার অবস্থা খুব ভালো নয়। একের পর এক চোট আঘাতে জর্জরিত লঙ্কান শিবির। হারের হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু করেছিলেন কুশল মেন্ডিসরা। মাঝে ঘুরে দাঁড়ালেও হারের পথে ফিরে এসেছে তারা। আগের ম্যাচে হেরেছে আফগানিস্তানের কাছে। মাত্র চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে জায়গা হয়েছে পাথুম নিশঙ্কাদের। আজ ভারতের বিরুদ্ধে তাদের ঘুরে দাঁড়ানোর লড়াই।

একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে এখনও পর্যন্ত মোট ৯টা ম্যাচ হয়েছে। এরমধ্যে ৪ বার জিতেছে টিম ইন্ডিয়া। আর ৪ বার জিতেছে শ্রীলঙ্কাও। একটি ম্যাচ অমীমাংসিত থেকে গিয়েছে। অর্থাৎ আজকের ম্যাচ যে সেয়ানে সেয়ানে লড়াই হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

ভারত -শ্রীলঙ্কা একদিনের পরিসংখ্যান:

তবে যদি একদিনের ক্রিকেট ম্যাচের হিসেব কষতে হয়, তাহলে একটাই কথা বলতে হবে যে শ্রীলঙ্কার থেকে ভারতীয় ক্রিকেট দল অনেকটাই এগিয়ে রয়েছে। এখনও পর্যন্ত এই দুটো দলের মধ্যে মোট ১৬৭টা ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে ভারতীয় ক্রিকেট দল ৯৮টি ম্যাচে জয়লাভ করেছে। সেখানে শ্রীলঙ্কা জিতেছে মাত্র ৫৭টি ম্যাচে। একটি ম্যাচ টাই হয়ে যায়।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top