News Flash

  • Home
  • দিনের খবর
  • ১৫ নভেম্বর ঝাড়খণ্ডের প্রতিষ্ঠা দিবসে রাঁচি সফরে আসবেন প্রধানমন্ত্রী
Image

১৫ নভেম্বর ঝাড়খণ্ডের প্রতিষ্ঠা দিবসে রাঁচি সফরে আসবেন প্রধানমন্ত্রী

রাঁচি, ১ নভেম্বর (হি.স.) : ১৫ নভেম্বর ঝাড়খণ্ডের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রাঁচি সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সফরকে ঘিরে ঝাড়খণ্ডের রাঁচিতে জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

এই উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার কর্মসূচির প্রস্তুতি চলছে জোরকদমে। অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে রাজ্যের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যসচিব সুখদেব সিং। বৈঠকে প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও প্রধানমন্ত্রীর রোড শো নিয়েও আলোচনা হয়েছে।

রাঁচি বিমানবন্দর থেকে সড়কপথে বিরসা মুন্ডা স্মৃতি পার্কে যাবেন প্রধানমন্ত্রী। খুন্তিতে বিরসা মুন্ডার জন্মস্থান উলিহাতুতেও যাবেন প্রধানমন্ত্রী। বিরসা মুন্ডা স্মৃতি পার্কে ২০ থেকে ২৫ মিনিট কাটাতে পারেন নরেন্দ্র মোদী। এর পর তাঁর রাজভবনে যাওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী সেখানে ১৫ থেকে ২০ মিনিট থাকতে পারেন। রাজভবন থেকে প্রধানমন্ত্রী বিমানবন্দরে যাবেন। সেখান থেকে তিনি বিমানে করে খুন্তির উলিহাতুতে বিরসা মুণ্ডার জন্মস্থানে রওনা হবেন। এরপর খুন্তির বিরসা স্টেডিয়ামে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top