News Flash

  • Home
  • প্রধান খবর
  • ছটি রাজ্যের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর
Image

ছটি রাজ্যের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.) : ছটি রাজ্যের প্রতিষ্ঠা দিবসে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১ নভেম্বর কেরল, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, হরিয়ানা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল। সেই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার প্রধানমন্ত্রী মোদী হিন্দি, ইংরেজি এবং রাজ্যগুলির ভাষায় ‘এক্স’-এ অভিনন্দন জানিয়েছেন।

হরিয়ানার প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে তিনি লিখেছেন, “রাজ্যের প্রতিষ্ঠা দিবসে হরিয়ানার সমস্ত পরিবারের সদস্যদের আমার আন্তরিক শুভেচ্ছা। এই রাজ্য সর্বদাই কৃষি এবং প্রতিরক্ষার মতো বিষয়ে দেশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আমি কামনা করি এই রাজ্য উন্নয়নের প্রতিটি প্যারামিটারে নতুন রেকর্ড তৈরি করুক।”

মধ্যপ্রদেশের প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “রাজ্যের প্রতিষ্ঠা দিবসে মধ্যপ্রদেশের সমস্ত পরিবারের সদস্যদের আমার আন্তরিক শুভেচ্ছা। আমাদের মধ্যপ্রদেশ প্রতিদিন উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছে অমৃতকালে দেশের সিদ্ধান্তগুলিকে উপলব্ধি করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই রাজ্য উন্নতির পথে এগিয়ে চলুক এই কামনা করি।”

কর্ণাটকের প্রতিষ্ঠা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “কর্ণাটকের রাজজ্যোৎসবে আমরা কর্ণাটকের মহান চেতনা উদযাপন করছি। এই রাজ্যের জনগণ উষ্ণতা ও বুদ্ধিমত্তার মিশ্রণ। কর্ণাটক তার প্রতিষ্ঠা দিবসে উন্নয়ন এবং উদ্ভাবনের জন্য অনুপ্রাণিত হতে থাকুক।”

প্রধানমন্ত্রী কেরল সম্পর্কে মালায়ালাম এবং ইংরেজিতে লিখেছেন, “কেরলের পিরাভি উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা। কেরল তাদের কঠোর পরিশ্রম এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত। কেরালাবাসীরা স্থিতিস্থাপকতা এবং সংকল্পের প্রতীক।”

অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “এই গতিশীল রাজ্যের মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা। তাদের অসাধারণ প্রতিভা, দৃঢ় সংকল্প এবং দৃঢ় অধ্যবসা দিয়ে এখানকার জনগণ তাদের শ্রেষ্ঠত্বের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের ছাপ রাখছেন। তাদের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি।”

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top