News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রয়োজনীয় নথি না থাকায় কাপড় বোঝাই গাড়ি আটক সাব্রুমে
Image

প্রয়োজনীয় নথি না থাকায় কাপড় বোঝাই গাড়ি আটক সাব্রুমে

সাব্রুম, ৩১ অক্টোবর: ফের কাস্টমসের হাতে আটক কাপড় বোঝাই গাড়ি। অভিযোগ জিএসটির বৈধ নথিপত্র দেখাতে না পারায় আটক করা হয়েছে গাড়িটিকে । 

ঘটনার বিবরণে প্রকাশ,  মঙ্গলবার সকালে বিএসএফের জি ব্রাঞ্চের গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ এবং কাস্টমসের যৌথ অভিযানে সাব্রুমের মনুবাজার থেকে আটক করা হয়েছে কাপড় বোঝাই ট্রান্সপোর্টের লরি। আগরতলা থেকে কাপড়গুলি নিয়ে যাওয়া হয়েছিল বলে জানা গেছে।

কাপড়ের মালিক জানান তিনি বৈধ নথি দেখিয়েছেন।  কিন্তু কাস্টমস থেকে বলা হয়েছে নোটিস গেলে নথি পেশ করার জন্য। এদিকে ট্রান্সপোর্টের মালিক জানান, সবসময় জিএসটি বিল দেওয়া হয় না। তবে জিএসটি ছাড়া কাপড় প্রায়শই পরিবহণ করেন বলে সাফ জানান তিনি।  প্রশ্ন উঠছে সমস্ত নথি ছাড়া কিভাবে কাপড় আনা হয়? ট্রান্সপোর্ট সংস্থা কিভাবে বৈধ নথি ছাড়া কাপড় বহন করেন?দাবি উঠেছে পুরো ঘটনার সঠিক তদন্তের।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top