News Flash

Image

জলে ডুবে মৃত্যু এক যুবকের 

লংতরাইভ্যালী, ৩১ অক্টোবর: মনু নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনা লংতরাইভ্যালী মহকুমার অন্তর্গত মনু হাসপাতাল সংলগ্ন এলাকায়। মৃত যুবকের নাম বিপুল দেববর্মা(২৬), পিতা সঞ্জীৎ দেববর্মা, বাড়ি জিরানীয়া।

বিস্তারিত খবরে জানা যায়, বিপুল ময়নামাস্হিত এক ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। ৩১ অক্টোবর রোজ বুধবার আনুমানিক বিকেল ৪টা নাগাদ এক বন্ধুর সাথে মনু হাসপাতালের পেছনে মনু নদীতে স্নান করতে নামে সে। স্নান করতে নেমে আচমকাই নদীর জলে তলিয়ে গেছে বিপুল।

 খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মনু থানার পুলিশ ও দমকল বাহিনী। অনেক খোঁজাখুঁজির পর ঘটনাস্হল থেকে কিছু দূরেই জলের নীচে তার লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণা দুই বন্ধু মিলে ড্রাগস নিতেই হাসপাতালের পেছনে এমন জঙ্গলাকীর্ন জায়গায় এসেছিল। পড়ে তারা মনু নদীতে স্নান করতে নামলেই এই দুর্ঘটনা ঘটে। মৃতদেহ উদ্ধার করে মনু হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ময়নাতদন্তের রিপোর্টের মৃত্যুর আসল কারন বেরিয়ে আসবে। যুবকের মৃত্যুতে শোকের ছায়া এলাকা জুড়ে। 

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top