News Flash

  • Home
  • দেশ
  • ভারতের একতা ও অখণ্ডতা অক্ষুণ্ণ রাখতে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : রাজনাথ সিং
Image

ভারতের একতা ও অখণ্ডতা অক্ষুণ্ণ রাখতে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : রাজনাথ সিং

লখনউ, ৩১ অক্টোবর (হি.স.): লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষে উত্তর প্রদেশের লখনউতে ‘একতার জন্য দৌড়’-এর সূচনা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার সকালে ‘একতার জন্য দৌড়’-এর সূচনা করার পর প্ৰতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের একতা ও অখণ্ডতা অক্ষুণ্ণ রাখতে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনাথ বলেছেন, “আজকের দিনে আমাদের সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামী এবং নেতাদের স্মরণ করা উচিত, যারা ভারতকে স্বাধীন করতে এবং স্বাধীন ভারত গড়তে প্রধান ভূমিকা পালন করেছিলেন। সর্দার প্যাটেলের দূরদর্শিতা এবং তাঁর কূটনৈতিক ও কৌশলগত দক্ষতার ফলেই ভারতের একতা ও অখণ্ডতা নিশ্চিত করা সম্ভব হয়েছিল। জুনাগড় প্রিন্সিলি স্টেট এবং নিজামশাহী সংক্রান্ত ঘটনার কথা আপনারা সবাই শুনে থাকবেন। সর্দার প্যাটেল এই দুই রাজ্যকে ভারতে একীভূত করেন।”

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, “জম্মু ও কাশ্মীরের একীকরণের দায়িত্ব সর্দার প্যাটেলের হাতে ন্যস্ত থাকলে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের সমস্যা তৈরি হতো না। সরকার প্যাটেল যদি সেই সময়ে প্রজ্ঞা ও দৃঢ়তা না দেখাতেন, তাহলে এখন ভারতীয়দের জুনাগড় ও হায়দরাবাদ যেতে ভিসা, পাসপোর্টের প্রয়োজন হতো।” রাজনাথ বলেছেন, “প্রধানমন্ত্রী মোদীজি চান দেশের যুবকরা এগিয়ে আসুক এবং নতুন ভারত গড়তে দৃঢ় সংকল্প নিয়ে কাজ করুক। এখন প্রধানমন্ত্রী যুবকদের একই প্ল্যাটফর্মে আনতে ‘মেরা যুবা ভারত’ অভিযানও চালু করতে চলেছেন।”

Releated Posts

বিশ্বজুড়ে এআই ঝুঁকির মধ্যেও শক্তিশালী অবস্থানে ভারত: আরবিআই গভর্নর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উন্নত অর্থনীতির দেশগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পর্কিত অতিমূল্যায়িত সম্পদের দরপতন হলে ভারত উপকৃত হতে পারে। এর…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারকে নিয়ে বিরোধীদের প্রতিবাদ, কংগ্রেসকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদকে ঘিরে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটকে তীব্র…

ByByNews Desk Oct 3, 2026

পাঞ্জাব কংগ্রেসের নতুন সভাপতি পারগট সিং, নেতৃত্বকে ধন্যবাদ

চণ্ডীগড়, ৩ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক ও অলিম্পিয়ান পারগট সিংকে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির নতুন সভাপতি…

ByByNews Desk Oct 3, 2026

‘কংগ্রেসকে শক্তিশালী করতে দৃঢ়ভাবে কাজ করব’, নতুন দায়িত্বের পর অজয় রাই

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলেও দলের নির্দেশ মেনে একজন ‘নিষ্ঠাবান সৈনিক’…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top