News Flash

  • Home
  • দেশ
  • কৃতজ্ঞচিত্তে সর্দার প্যাটেলকে স্মরণ গোটা দেশের, শ্রদ্ধাঞ্জলি অর্পণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Image

কৃতজ্ঞচিত্তে সর্দার প্যাটেলকে স্মরণ গোটা দেশের, শ্রদ্ধাঞ্জলি অর্পণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): কৃতজ্ঞচিত্তে সর্দার বল্লভভাই প্যাটেলকে স্মরণ করল গোটা দেশ। লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৮-তম জন্ম দিবস উপলক্ষে সমগ্র দেশজুড়ে মঙ্গলবার পালিত হয়েছে জাতীয় ঐক্য দিবস। লৌহপুরুষকে তাঁর জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রমুখ।

নতুন দিল্লির প্যাটেল চৌকে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ। প্রধানমন্ত্রী মোদীর লৌহপুরুষকে তাঁর জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। এদিন সকালে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “সর্দার প্যাটেলের জয়ন্তীতে আমরা তাঁর অদম্য চেতনা, দূরদর্শী রাষ্ট্রনায়কত্ব এবং অসাধারণ উৎসর্গের কথা স্মরণ করছি। জাতীয় সংহতির প্রতি তাঁর প্রতিশ্রুতি আমাদের পথ দেখায়। তাঁর সেবায় আমরা চির ঋণী।” গুজরাটের কেভাডিয়ার একতা নগরের স্ট্যাচু অফ ইউনিটিতে এদিন সকালে জাতীয় একতা দিবসের মূল অনুষ্ঠানটি উদযাপন করা হয়।

Releated Posts

কলকাতায় পুরনো বাড়ি ভেঙে মৃত ১, ধ্বংসস্তূপে আটকে ১৯

কলকাতা, ১৮ আগস্ট (আইএএনএস): রাতভর ভারী বৃষ্টির পর মঙ্গলবার ভোরে উত্তর কলকাতার শিমলা-বিডন স্ট্রিট এলাকায় প্রায় ২০০ বছরের…

ByByNews Desk Aug 18, 2026

মধ্যপ্রদেশে শ্রমিকবোঝাই পিকআপের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৮, আহত ২৩

ভোপাল, ১৮ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় শ্রমিকবোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি…

ByByNews Desk Aug 18, 2026

জেএসএসসি-সিজিএল ও টিডিপিএল পরীক্ষা বাতিল, অনশন প্রত্যাহার পড়ুয়াদের; সিবিআই তদন্তের দাবিতে আন্দোলন চলবে

রাঁচি, ১৮ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড সরকার ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন এবং টিডিপিএল-এর মাধ্যমে নেওয়া সমস্ত পরীক্ষা বাতিলের ঘোষণা…

ByByNews Desk Aug 18, 2026

বিজেপির আইটি সেল প্রধান বদল, অমিত মালব্যের জায়গায় দীপক ম্হাসকে

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): বড়সড় সাংগঠনিক রদবদলে বিজেপির আইটি সেলের প্রধান পদে অমিত মালব্যের জায়গায় দীপক ম্হাসকেকে দায়িত্ব…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top