News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশেষ অভিযানে আটক ২ নেশা কারবারী সহ প্রচুর নেশা সামগ্রী ও নগদ টাকা 
Image

বিশেষ অভিযানে আটক ২ নেশা কারবারী সহ প্রচুর নেশা সামগ্রী ও নগদ টাকা 

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ অক্টোবর: 

 গোপন সংবাদের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ ছদ্মবেশে বিশালগড় রাউৎখলা কালী মন্দির এলাকায় অভিযানে নামে। সেখানে উৎপেতে  বসে দুই যুবককে আটক করে। সাথে বাইক এবং মারুতি গাড়ি সহ ব্রাউন সুগার, ১০০ টি খালি কৌটা, নগদ ৯ হাজার পাঁচশ ৬৫ টাকা উদ্ধার করেছে। ধৃত নেশা কারবারিদের নাম অভিজিৎ সাহা ওরফে ভিকি। বাড়ি বিশালগড় রাউৎখলা,  বিষ্ণু দাস, বাড়ি বিশালগড় নেহাল চন্দ্রনগর এলাকায়।

ঘটনার বিবরণে প্রকাশ, বিশালগড় থানার পুলিশ জানিয়েছে তাদের কাছে গোপন সূত্রে সুনির্দিষ্ট খবর ছিল নেশা কারবারিরা নেশা বিক্রি করার জন্য এলাকায় ঘুরে বেড়াচ্ছে। সেই খবরের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ সাদা পোশাকে রাহুতখলা কালী মন্দিরের পাশে ওৎ পেতে বসে থেকে তাদেরকে জালে তুলতে সক্ষম হয়েছে।

 দীর্ঘদিন ধরেই এই চক্রটি নেশা বাণিজ্যে জড়িত রয়েছে বলেও জানা গেছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে বিশালগড় থানার পুলিশ। আটক নেশা কারবারীদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রে জড়িত অন্যান্যদের আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। উল্লেখ্য বিশালগড় সহ পার্শ্ববর্তী এলাকাগুলি নেশা কারবারি ও নেশাখোরদের আড্ডাখানায় পরিণত হয়েছে। ভয়ংকর নেশার কবলে পড়ে যুবসমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। নেশা কারবারী ও নেশাখোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর তরফ থেকে পুলিশ প্রশাসন সহ স্থানীয় ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলির কাছে আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

Releated Posts

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026

দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা

আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…

ByByReshmi Debnath Jun 17, 2026

ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬: মুখ্যসচিবের সভাপতিত্বে সচিবালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগরতলা, ১৭ জুন: আগামী ৯ ও ১০ জুলাই রাজ্যে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ…

ByByReshmi Debnath Jun 17, 2026

অতিসত্বর ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ ফায়ার সার্ভিসে চাকুরী প্রত্যাশিতদের

আগরতলা, ১৭ জুন: ফায়ার কর্মী ও ড্রাইভার নিয়োগের দাবিতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকুরী…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top