News Flash

  • Home
  • প্রধান খবর
  • দুর্নীতিকাণ্ডে মমতার ভূমিকা খতিয়ে দেখতে ইডি-কে আর্জি শুভেন্দুর
Image

দুর্নীতিকাণ্ডে মমতার ভূমিকা খতিয়ে দেখতে ইডি-কে আর্জি শুভেন্দুর

কলকাতা, ২৭ অক্টোবর (হি.স.): রেশন বণ্টন দুর্নীতির অভিযোগ নিয়ে এবার চড়ছে রাজ্য রাজনীতির পারদ। রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা খতিয়ে দেখতে ইডির ডিরেক্টরকে আর্জি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স পোস্টে ওই আর্জি জানান তিনি।

শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা লেখেন, ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত খাদ্য় ও সরবরাহমন্ত্রী থাকাকালীন দুর্নীতির পাহাড়ের সঙ্গে যুক্ত জ্যোতিপ্রিয় মল্লিককে কেন্দ্রীয় এজেন্সির নজর থেকে বাঁচাতে তাঁকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে খাদ্য ও সরবরাহমন্ত্রী করেননি।

শুভেন্দুবাবুর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক বেআইনিভাবে টাকা তুলুন এবং তার অংশ নির্দিষ্ট ব্যক্তিদের কাছে পাঠান। সেই জন্য জ্যোতিপ্রিয় মল্লিককে মুখ্যমন্ত্রী ধান ও অন্যান্য খাদ্যশস্য কেনা ও সরবরাহের দায়িত্বপ্রাপ্ত সংস্থা ওয়েস্ট বেঙ্গল এসেনশিয়াল কমোডিটিস সাপ্লাই কর্পোরেশনের চেয়ারম্যান করেন, এমনই অভিযোগ বিরোধী দলনেতার।

রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। ২০ ঘণ্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। শিক্ষা দুর্নীতিতে পার্থবাবুর পর এবার রেশন দুর্নীতিতে ইডির জালে জ্যোতিপ্রিয়বাবু। রেশন বণ্টন দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার করা হয়েছে মন্ত্রী ‘ঘনিষ্ঠ’ ব্যবসায়ী বাকিবুর রহমানকে।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top