News Flash

  • Home
  • দিনের খবর
  • ভোটমুখী রাজস্থানে বড়বড় আশ্বাস গেহলটের; পড়ুয়াদের ট্যাবলেট-ল্যাপটপ দেওয়ার আশ্বাস, মোদীকে কটাক্ষ
Image

ভোটমুখী রাজস্থানে বড়বড় আশ্বাস গেহলটের; পড়ুয়াদের ট্যাবলেট-ল্যাপটপ দেওয়ার আশ্বাস, মোদীকে কটাক্ষ

জয়পুর, ২৭ অক্টোবর (হি.স.): ভোটমুখী রাজস্থানে মরুরাজ্যের জনগণকে বড়বড় আশ্বাস দিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। পড়ুয়াদের ট্যাবলেট-ল্যাপটপ দেওয়ার আশ্বাস দিয়েছেন, কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে অশোক গেহলট বলেছেন, কংগ্রেস ক্ষমতায় ফিরলে ওল্ড পেনশন স্কিম নিশ্চিত করার জন্য আমরা একটি আইন পাশ করব যাতে ভবিষ্যতে কোনও সরকার ওপিএস বন্ধ করতে না পারে। গেহলট বলেছেন, কংগ্রেস ক্ষমতায় ফিরলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির জন্য ১৫ লক্ষ টাকার বীমা কভার থাকবে।
গেহলট প্রতিশ্রুতি দিয়েছেন, রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে বলেছেন যে ”আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণ করুন”। গতবার, রাহুল গান্ধী সাত দিনের মধ্যে (কৃষকদের) ঋণ মকুব করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই প্রতিশ্রুতি যথাসময়ে পূরণ হয়েছিল। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, কুকুরের চেয়েও বেশি ইডি দেশে তল্লাশি করছে। গেহলট যোগ করেছেন, আমাদের গ্যারান্টি অনুসরণ করছেন প্রধানমন্ত্রী মোদী।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top