News Flash

  • Home
  • প্রধান খবর
  • লক্ষ্মীর আরাধনার প্রস্তুতি শুরু; ধনদেবীর মূর্তি কেনায় তোড়জোড়, ঊর্ধ্বমুখী ফলের দাম
Image

লক্ষ্মীর আরাধনার প্রস্তুতি শুরু; ধনদেবীর মূর্তি কেনায় তোড়জোড়, ঊর্ধ্বমুখী ফলের দাম

কলকাতা, ২৭ অক্টোবর (হি.স.): শারদোৎসবের রেশ কাটতে না কাটতেই এবার আয়োজন ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষীর। লক্ষ্মীপুজোর আরাধনার জন্য প্রস্তুতি তুঙ্গে। বাংলা ও বাঙালির প্রায় প্রতিটি ঘরে ঘরে আরাধ্য দেবতাকে বরণ করে তুলে নিতে তোড়জোড়। পটুয়া পাড়ায় গিয়ে দেখা গেল লক্ষ্মীদেবীর মূর্তি কেনার জন্য আনাগোনা। গৃহস্থের মঙ্গল কামনায় এই পূজো।
কলকাতা তথা জেলায় জেলায় দেদার বিক্রি হচ্ছে লক্ষী প্রতিমা। লক্ষ্মী প্রতিমার দাম এবার কম হওয়ায় ক্রেতা সাধারণের কাছেও খানিক স্বস্তি। ক্রেতা ও বিক্রেতা উভয়েই জানালেন নিজেদের স্বস্তির কথা। সোনারপুর থেকে কালিঘাট, ক্যানিং থেকে কাকদ্বীপ রাজ্যজুড়ে পুজোর একদিন আগে বিকোচ্ছে লক্ষ্মী প্রতিমা। তবে ঠাকুর কিনতে গিয়ে দাম সস্তা হলেও, ফলের বাজার কিন্ত বেশ চড়া।

দেবী লক্ষ্মীকে খিচুড়ি এবং লাবড়া ভোগ দেওয়ার রীতি রয়েছে। বেগুন, পটল, মুলো, বাঁধাকপি, ফুলকপি, স্কোয়াশ সবের দাম-ই একলাফে চড়ে গিয়েছে লক্ষ্মীপুজোর একদিন আগেই। দামের উর্দ্ধগতিতে শুধু সব্জি নয়, পাল্লা দিচ্ছে ফলও। গুণগতমান যাই হোক না কেন আপেল, তরমুজ, আখের দর আকাশমুখী।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর শহিদদের প্রতি জাতির শ্রদ্ধা, সাহস-ত্যাগকে কুর্নিশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ শীর্ষ নেতৃত্বের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন…

ByByNews Desk Jul 26, 2026

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top