News Flash

  • Home
  • প্রধান খবর
  • আইপিসি, সিআরপিসি, ভারতীয় প্রমাণ আইনের পরিবর্তে নতুন বিল শীঘ্রই পাস করা হবে: শাহ
Image

আইপিসি, সিআরপিসি, ভারতীয় প্রমাণ আইনের পরিবর্তে নতুন বিল শীঘ্রই পাস করা হবে: শাহ

হায়দরাবাদ, ২৭ অক্টোবর (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার বলেন, ভারতীয় দণ্ডবিধি (আইপিসি), সিআরপিসি এবং ভারতীয় প্রমাণ আইন প্রতিস্থাপনকারী তিনটি নতুন বিল শীঘ্রই সংসদে পাস হবে।

সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমিতে আইপিএস ক্যাডেটদের পাসিং আউট প্যারেডে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ শুক্রবার একথা বলেন। শাহ আরও বলেন, ভারত ব্রিটিশ শাসনামলে প্রণীত আইন মেনে চলছে এবং নতুন আত্মবিশ্বাস ও নতুন আশা নিয়ে নতুন যুগে প্রবেশ করছে। স্বরাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি তিনটি নতুন বিল পরীক্ষা করে দেখছে এবং সেগুলো খুব শীঘ্রই পাস করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নতুন আইন জনগণের অধিকার রক্ষার লক্ষ্যে তৈরি করা হয়েছে। শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মহিলা আইপিএস ক্যাডেটের সংখ্যা বাড়ছে। দেশে নারীদের নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে।

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top