News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মুর আর্নিয়ায় পাক গোলাগুলি বর্ষণ; ক্ষতিগ্রস্ত বাড়ি, আহত এক বিএসএফ জওয়ান-সহ ৫
Image

জম্মুর আর্নিয়ায় পাক গোলাগুলি বর্ষণ; ক্ষতিগ্রস্ত বাড়ি, আহত এক বিএসএফ জওয়ান-সহ ৫

জম্মু, ২৭ অক্টোবর (হি.স.): ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। বৃহস্পতিবার রাত আটটার পর থেকে জম্মুর আর এস পুরা সেক্টরের আর্নিয়ায় বিনা প্ররোচনায় গোলাগুলি বর্ষণ করতে থাকে পাকিস্তানী রেঞ্জার্সরা। মর্টারও নিক্ষেপ করতে থাকে। সারারাত ধরে এই হামলা। আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাঁচটি ভারতীয় পোস্টে পাকিস্তান রেঞ্জার্স বিনা উস্কানিতে গুলি চালালে একজন সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ান এবং চারজন সাধারণ নাগরিক আহত হয়েছেন। মর্টারের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়ি। সারারাত আতঙ্কের মধ্যেই কেটেছে সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষের।

শুক্রবার সকালে আর্নিয়ার সাই কালানে বুল্লেহ চক গ্রামের সরপঞ্চ সৈয়দ দেব রাজ চৌধুরী বলেছেন, “সারারাত ধরে পাকিস্তান ব্যাপক গুলি চালায়। এতে কেউ হতাহত না হলেও, বাড়ি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ৬ বছর পর গতকাল রাতে পাকিস্তানের পক্ষ থেকে গুলিবর্ষণ হয়। আমাদের নিরাপত্তা বাহিনী গুলির জবাব দিয়েছে।” বুল্লেহ চক সীমান্তবর্তী গ্রাম থেকে মর্টারও উদ্ধার হয়েছে। এক গ্রামবাসী জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৮টা থেকে গোলাগুলি শুরু হয়। তুমুল গোলাগুলি হয়। প্রায় ৪-৫ বছর পর এই ঘটনা ঘটল…গ্রামবাসীরা বাঙ্কারে আশ্রয় নেন।”

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top