News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজধানীতে যান সন্ত্রাসের জেরে আহত দুই, গুরুতর আহত এক
Image

রাজধানীতে যান সন্ত্রাসের জেরে আহত দুই, গুরুতর আহত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর : যান দুর্ঘটনা নিত্য দিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজ্যে। প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও একাংশ যান চালকদের তীব্র গতির জেরে এই দুর্ঘটনা অব্যাহত রয়েছে। যান দুর্ঘটনা রুখতে ট্রাফিক দফতরের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করার পরেও রাজ্যজুড়ে দুর্ঘটনা অব্যাহত।  যান চালকদের অসাবধানতার কারণে নিয়ন্ত্রণে নেই যান চলাচল। প্রতিনিয়ত ঘটে চলেছে যান দুর্ঘটনা। এবার রাজধানী লাগোয়া কাশিপুরের চানপুর এলাকায় স্কুটি ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয় দুই জন।আহতরা হল সৌরভ ভৌমিক ও স্বপন দেবনাথ। দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে যায়। এক দমকল কর্মী জানান ওনাদের কাছে খবর আসে চানপুর এলাকায় একটি স্কুটি ও বাইকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই জন আহত হয়েছে। সাথে সাথে দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে একজনের আঘাত গুরুতর বলে জানা যায়।

Releated Posts

নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইন বসে যাওয়ায় ব্যাহত ত্রিপুরার রেল পরিষেবা, একাধিক ট্রেনের সময় পরিবর্তন

আগরতলা, ২৫ জুলাই: নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইনে বসে যাওয়ার সমস্যার কারণে লামডিং–বদরপুর হিল সেকশনে ট্রেন চলাচল ব্যাহত…

ByByNews Desk Jul 25, 2026

শংকরপুর এলাকার উন্নয়ন খতিয়ে দেখতে পরিদর্শনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

আগরতলা, ২৫ জুলাই: জোলাইবাড়ি বিধানসভা এলাকার শংকরপুর অঞ্চলের সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে শনিবার মহুরীপুর আর.এফ. গ্রাম…

ByByNews Desk Jul 25, 2026

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ২৫ জুলাই :  উদয়পুরের দাতারাম এলাকার ১৮ বছর বয়সী তাহিমা আক্তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের দাবিতে…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মনগরে ছাত্র ও নাগরিকদের বিক্ষোভ, অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক বিতর্ক

ধর্মনগর, ২৫ জুলাই: দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর কথিত হামলার প্রতিবাদে শনিবার ধর্মনগরে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top