News Flash

  • Home
  • দেশ
  • নদিয়ায় বিজেপি কর্মীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি শুভেন্দুর
Image

নদিয়ায় বিজেপি কর্মীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি শুভেন্দুর

কলকাতা, ২৬ অক্টোবর (হি.স.): নদিয়ায় বিজেপি কর্মীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে রাজ্য পুলিশ ও প্রশাসনের উর্দ্ধতম স্তরে লিখিত দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুবাবু এক্স হ্যাণ্ডেলে বৃহস্পতিবার লিখেছেন, “পশ্চিমবঙ্গে উৎসবের মরসুমও তৃণমূল গুন্ডাদের হিংসায় লিপ্ত হতে এবং বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর হামলা চালানো থেকে বিরত করেনি; বিশেষ করে হামলা চলেছে যাঁরা বিজেপির, তাঁদের ওপর। নদিয়া জেলার শান্তিপুর ব্লকের আরবান্দি-২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বারাজিয়াকুর গ্রামের একটি রাজ্য বিজেপি কার্যকর্তা অধীর সরকারকে কয়েকজন টিএমসি গুন্ডা নির্মমভাবে লাঞ্ছিত করে হত্যা করেছে।

আমি রাজ্যের স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহানির্দেশক এবং রাণাঘাটের পুলিশ সুপারকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য এবং অপরাধীদের দ্রুত বিচার করার জন্য অনুরোধ করছি। গ্রেফতার এড়াতে ক্ষমতাসীন দলের সাথে জড়িত অপরাধীদের সুবিধার্থে পুলিশ যে কোনও শিথিলতা দেখালে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে এদিন বেলা ১১টা নাগাদ রাজ্য সড়ক অবরোধের ডাক দিয়েছে বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ চক্রবর্তীর দাবি, “তৃণমূল খুনের রাজনীতি করে না। এটা বিজেপির গোষ্ঠীকোন্দলের ফল।”

Releated Posts

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026

কেরলে বৃষ্টিজনিত দুর্যোগে মৃত ৮, নিখোঁজ ৮; ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

তিরুবনন্তপুরম, ২ আগস্ট (আইএএনএস): কেরলে প্রবল বৃষ্টি ও বন্যাজনিত দুর্যোগে এখনও পর্যন্ত অন্তত আটজনের মৃত্যু হয়েছে, ১৩ জন…

ByByNews Desk Aug 2, 2026

বারামুলায় যৌথ বাহিনীর জালে জঙ্গিদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি

শ্রীনগর, ২ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় যৌথ বাহিনীর অভিযানে এক জঙ্গি-সহযোগী বা ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে (ওজিডব্লিউ)…

ByByNews Desk Aug 2, 2026

বিহারে রহস্যজনক পরিস্থিতিতে পুরসভার নির্বাহী আধিকারিকের মৃত্যু, তদন্ত শুরু

ঔরঙ্গাবাদ, ২ আগস্ট (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় রহস্যজনক পরিস্থিতিতে আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর দেহরি-ডালমিয়ানগর পুর পরিষদের নির্বাহী…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top