News Flash

  • Home
  • প্রধান খবর
  • জ্যোতিপ্রিয়র বাড়িতে ইডি হানায় প্রতিক্রিয়া রাজ্যের মন্ত্রী শশী পাঁজার
Image

জ্যোতিপ্রিয়র বাড়িতে ইডি হানায় প্রতিক্রিয়া রাজ্যের মন্ত্রী শশী পাঁজার

কলকাতা, ২৬ অক্টোবর  (হি.স.): ‘বিজয়ার আমেজে বাংলার ঐতিহ্যের উপরে ফের আক্রমণ’, জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি হানায় প্রতিক্রিয়া রাজ্যের আর এক মন্ত্রী শশী পাঁজার।

শশী পাঁজা বৃহস্পতিবার সংবাদমাধ্যমে বলেছেন, “দুর্গাপুজো এবং বিজয়া দশমীর আবহে সিবিআই এবং ইডি-র মাধ্যমে আবার তদন্তের কাজ শুরু হয়েছে। হিংসার কাজ এটা বোঝাই যায়। বিজেপি শৃঙ্খলাপরায়ণ দল নয়। এমনকি পুজোর আগে যখন আমরা ১০০ দিনের কাজের টাকা কেন্দ্রের কাছ থেকে উদ্ধারের চেষ্টা করছিলাম, তখনও তদন্তের নামে সক্রিয় ছিল সিবিআই এবং ইডি। ২০২৪-কে লক্ষ্য করে মমতা ব্যানার্জি যে পদক্ষেপ করেছেন, তার বিরোধিতা করাই এই সব কেন্দ্রীয় অভিযানের লক্ষ্য।”

জ্যোতিপ্রিয়বাবুর ফটকে বাধা পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত জানান, ‘আমি জানতাম না ইডি অভিযানের কথা। এসেছিলাম বিজয়া করতে আর আমার বাড়ির লক্ষ্মীপুজোয় নেমন্তন্ন করতে। ফোন করে আসি না কখনই। তাই জানতাম না। মিষ্টির প্যাকেট হাতে এসে দেখি এই কাণ্ড। তবে, আইনের পথে আইন জবাব দেবে।’

Releated Posts

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026

‘রাহুল গান্ধী পালাবেন না’ পোস্টার হাতে সংসদ চত্বরে এনডিএ সাংসদদের প্রতিবাদ মিছিল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের দাবিকে ঘিরে মঙ্গলবার…

ByByNews Desk Aug 11, 2026

স্বাধীনতা দিবস ঘিরে ভারতে হামলার ছক কষতে পারে আইএসআই, সতর্ক নিরাপত্তা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের আগে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই-সমর্থিত উপাদানগুলি ভারতে বড় ধরনের…

ByByNews Desk Aug 11, 2026

এআই-চালিত জিইএম প্ল্যাটফর্মে আরও দক্ষ ও সাশ্রয়ী হবে সরকারি ক্রয়: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সরকারি ই-মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম ক্রেতা ও বিক্রেতাদের সরকারি ক্রয় প্রক্রিয়ায় আরও বুদ্ধিদীপ্তভাবে…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top