News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রতিটি মনুষ্য আত্মারই স্নেহ ও শ্রদ্ধা প্রাপ্য : রাষ্ট্রপতি
Image

প্রতিটি মনুষ্য আত্মারই স্নেহ ও শ্রদ্ধা প্রাপ্য : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.): প্রতিটি মনুষ্য আত্মারই স্নেহ ও শ্রদ্ধা প্রাপ্য। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে আন্তঃবিশ্বাস সভায় ভাষণ দেন। রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, সমাজে শান্তি ও সম্প্রীতি বাড়াতে সহনশীলতা, একে অপরের প্রতি শ্রদ্ধা এবং সম্প্রীতির গুরুত্ব বোঝা প্রয়োজন। রাষ্ট্রপতি আরও বলেছেন, মনুষ্য জীবনে ধর্মের একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে এবং ধর্মীয় বিশ্বাস ও অনুশীলন প্রতিকূল পরিস্থিতিতে মানুষকে স্বস্তি, আশা এবং শক্তি প্রদান করে। রাষ্ট্রপতি মুর্মু বলেন, প্রার্থনা এবং ধ্যান মানুষকে অভ্যন্তরীণ শান্তি এবং মানসিক স্থিতিশীলতা অনুভব করতে সহায়তা করে।

তিনি আরও বলেন, শান্তি, প্রেম, পবিত্রতা এবং সত্যের মতো মৌলিক আধ্যাত্মিক মূল্যবোধই মানুষের জীবনকে অর্থবহ করে তোলে। রাষ্ট্রপতি বলেন, এ সব মূল্যবোধ বিহীন ধর্মীয় আচার মানুষের উপকার করতে পারে না। তিনি বলেন, প্রতিটি মনুষ্য আত্মারই স্নেহ ও শ্রদ্ধা প্রাপ্য। রাষ্ট্রপতির কথায়, তিনি বলেন, ভালোবাসা ও মমতা ছাড়া মানবতা টিকে থাকতে পারে না। রাষ্ট্রপতি বলেন, বিভিন্ন ধর্মের মানুষ যখন একত্রে সম্প্রীতির সঙ্গে বসবাস করে, তখন সমাজ ও দেশের সামাজিক কাঠামো শক্তিশালী হয়।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top