News Flash

  • Home
  • দিনের খবর
  • জ্ঞান ও শিক্ষা সবচেয়ে প্রভাবশালী রূপান্তর প্রক্রিয়া : উপ-রাষ্ট্রপতি ধনখড়
Image

জ্ঞান ও শিক্ষা সবচেয়ে প্রভাবশালী রূপান্তর প্রক্রিয়া : উপ-রাষ্ট্রপতি ধনখড়

নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.): অতিপ্রয়োজনীয় সামাজিক পরিবর্তন আনতে সবচেয়ে প্রভাবশালী রূপান্তর প্রক্রিয়া হল জ্ঞান ও শিক্ষা। বললেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। বুধবার আইআইটি দিল্লির পড়ুয়াদের উদ্দেশে বক্তৃতায় উপ-রাষ্ট্রপতি বলেছেন, গত কয়েক বছরে শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়েছে এবং বিশেষ জোর দেওয়া হয়েছে। তিনি বলেন, আইআইটি বর্তমানে সারা দেশে সবচেয়ে স্বীকৃত ব্র্যান্ড।

উপ-রাষ্ট্রপতি ধনখড় আশা প্রকাশ করে বলেন, ভারত ২০৩০ সালের মধ্যে তৃতীয় বৃহত্তম বিশ্ব অর্থনীতিতে পরিণত হবে। ধনখড়ের কথায়, এখন বিশ্ব আশা ও প্রত্যাশা নিয়ে ভারতের দিকে তাকিয়ে আছে। তিনি বলেন, ভারত অনেক বিষয়ে বিশ্বকে পথ দেখিয়েছে। তিনি বলেন, আইআইটি দিল্লি বিচারিক সিদ্ধান্ত গ্রহণে কৃত্রিম বুদ্ধিমত্তা উপলব্ধ করতে কার্যকর ভূমিকা পালন করতে পারে। দেশকে সর্বদা সর্বাগ্রে রাখার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান উপ-রাষ্ট্রপতি।

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top