News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুইলিং পেপার দিয়ে হৃদয় তৈরি করে গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ড এ নাম নথিভুক্ত করলেন সিদ্ধার্থ
Image

কুইলিং পেপার দিয়ে হৃদয় তৈরি করে গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ড এ নাম নথিভুক্ত করলেন সিদ্ধার্থ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর : নিজের স্বপ সত্যি করতে পেরে বাকরুদ্ধ সিদ্ধার্থ সাহা। কুইলিং পেপার দিয়ে হৃদয় তৈরি করে গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ড এ নিজের নাম নথিভুক্ত করলেন সিদ্ধার্থ। এই খুশি তিনি শব্দে ব্যক্ত করতে পারছেন না। অত্যন্ত খুশি তার পরিবারের লোকজনও।

বেশ কয়েক বছর ধরেই গিনিস বুক অফ ওয়ার্ল্ড এ নিজের নাম নথিভুক্ত করার জন্য কুইলিং পেপার দিয়ে হৃদয় তৈরি করেছিলেন সিদ্ধার্থ। প্রায় ২৫৫৫১ টি হৃদয় তৈরি করে বিশ্ব রেকর্ড করলেন সিদ্ধার্থ। ইতিমধ্যেই এই সার্টিফিকেট তার বাড়িতে এসে পৌঁছেছে। সে জানায়, বহু দিন ধরেই এই চেষ্টা চালিয়ে যাচ্ছিল সে। শেষ পর্যন্ত তিনি সাফল্য পেয়েছেন। আগরতলার নজরুল কলাক্ষেত্রে এক এক্সিবিশেন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ৪ জন পরীক্ষক গিনিজ বুকের তরফ থেকে উপস্থিত ছিলেন। শেষ পর্যন্ত প্রতিক্ষার অবসান হয়। তার বাড়িতে পৌছায় গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট। সিদ্ধার্থ সাহার মা জানিয়েছেন, তিনি নিজে খুবই গর্বিত ছেলের উপর। বিভিন্ন প্রতিকূলতাকে হার মানিয়ে সে আজ তার লক্ষ্যে পৌছাতে পেরেছে বলে জানান তিনি। পরিবারের প্রত্যেকেই তাকে সমর্থন জানিয়েছে। আগামী দিনে এই ধরনের কাজ সিদ্ধার্থ অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

Releated Posts

কোটি টাকার ‘স্মার্ট সিটি’ পার্কে নেশার আসরের অভিযোগ, মাছ বাজারের বর্জ্যে বেহাল বটতলা

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: কোটি কোটি টাকা ব্যয়ে ‘স্মার্ট সিটি’ প্রকল্পের আওতায় আগরতলার বটতলা এলাকায় তৈরি করা হয়েছে পার্ক।…

ByByReshmi Debnath Sep 15, 2026

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top