ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর।। আবার শারদোৎসবের প্রথম দিনেই অর্থাৎ দুর্গাপূজার মহা ষষ্ঠীতে উৎসাহ উদ্দিপনায় এই দিনে চামপামুড়ার কোচিং সেন্টারে হয়ে গেল বিশ্বকাপ নিয়ে ক্যুইজ।উপস্থিত ছিলেন মাস্টার ক্রিকেটার্সের আহ্বায়ক হাবুল ভট্টাচার্য, অন্যান্য সদস্য অরূপ দেববর্মা, সুব্রত গুহ, কেশব লাল রায়, প্রবীর রায়, রাজীব দাস, শঙ্কর দেবনাথ ও ২৯ নং ওয়ার্ডের সভাপতি সঞ্জয় সাহা। ক্রিকেটারদের নিজেদের উন্নয়নে কি কি করা উচিত তা ব্যাখ্যা করেন অরূপ দেববর্মা। বক্তব্য রাখেন কেশব লাল রায়, প্রবীর রায়, কোচ শঙ্কর দেবনাথ ও রাজীব দাস। সকলেই তাদের বক্তব্যে মাস্টার ক্রিকেটার্সের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পরে উপস্থিত শিক্ষার্থী ক্রিকেটারদের মধ্যে ক্যুইজ প্রতিযোগিতা হয় ও পুরস্কার বিতরণ করা হয়। মাস্টার ক্রিকেটার্সের পক্ষ থেকে হাবুল ভট্টাচার্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

বিশ্বকাপ ক্রিকেটের ধারাবাহিক ক্যুইজ
Tags:
Releated Posts
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

















