News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শারদীয় দূর্গোৎসব সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব : সুশান্ত
Image

শারদীয় দূর্গোৎসব সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব : সুশান্ত

আগরতলা, ১৯ অক্টোবর : শারদীয় দূর্গোৎসব সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব। আজ মজলিশপুর বিধানসভা কেন্দ্রে ধারাবাহিকভাবে জাতি-জনজাতি সকল অংশের মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করে একথা বলে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।

আজ মহা পঞ্চমীর দিনে শারদোৎসব উপলক্ষে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এনআইটি সংলগ্ন শংকর বাজারে বুথ নং- ২৯/৩০/৩১ ও ৩২ এর জাতি-জনজাতি উভয় অংশের মহিলাদের মধ্যে ৩২০টি শাড়ী ও পাছড়া বিতরণ করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাছাড়া, বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত মহিলাদের হাতে নতুন বস্ত্র তোলে দিয়ে তিনি তাদের সকলকে শারদীয়া দুর্গোৎসবের শুভেচ্ছা জ্ঞাপন করেন। অপেক্ষাকৃত সমাজের দুর্বল অংশের মানুষও যাতে এই কটা দিন পূজোর আনন্দে শামিল হতে পারেন তার জন্যই প্রতিবছরের মত এবারও বস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছেন মজলিশপুরের বিধায়ক।

এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, বিগত বছরগুলোতেও শারদোৎসবের মৌসুমে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেছিলেন তিনি। সেটি এ বছর আরও ব্যাপক আকারে করা হয়েছে। তাঁর মতে, পুজো সবার। তাই প্রত্যেকেই যাতে এ চারদিন আনন্দে কাটাতে পারেন, তার জন্যই এ আয়োজনে সামিল হয়েছেন। নিজের বিধানসভা কেন্দ্রের মায়েদের, বোনেদের মুখে হাসি ফোটাতেই বস্ত্র বিতরণ করা হচ্ছে।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top