News Flash

  • Home
  • দেশ
  • দিল্লি থেকে অভিজ্ঞ এক সিবিআই আধিকারিককে ডেকে পাঠানো হল
Image

দিল্লি থেকে অভিজ্ঞ এক সিবিআই আধিকারিককে ডেকে পাঠানো হল

কলকাতা, ১৮ অক্টোবর (হি.স.) : প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে গতি আনতে একাধিকবার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। এ নিয়ে ভর্ৎসনাও শুনতে হয়েছে সিবিআই আধিকারিকদের। এবার নতুন সিবিআই আধিকারিককে দিল্লি থেকে ডেকে পাঠালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সিবিআইয়ের যে বিশেষ তদন্তকারী দল (সিট) এই মামলার তদন্ত করছে, সেই দলেই নতুন ওই আধিকারিককে যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। অন্য আধিকারিকদের সঙ্গে তিনিও নিয়োগ দুর্নীতির বিভিন্ন দিক খতিয়ে দেখবেন।

সিবিআইয়ের ওই আধিকারিকের নাম স্নেহাংশু বিশ্বাস। দীর্ঘ দিন ধরে কেন্দ্রীয় সংস্থার সঙ্গে তিনি যুক্ত আছেন। বর্তমানে দিল্লিতে কর্মরত। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, স্নেহাংশুবাবু অভিজ্ঞ আধিকারিক। নিয়োগ মামলার তদন্তে তাঁর অভিজ্ঞতা কাজে লাগতে পারে। তিনি সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দলে যোগ দিলে প্রাথমিক নিয়োগের তদন্তে গতি আসবে।

সিবিআইকে আগামী ২০ অক্টোবরের মধ্যে কলকাতায় স্নেহাংশুবাবুকে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তদন্ত যত দিন চলবে, তত দিন তাঁকে কলকাতা থেকে সরানো যাবে না বলেও জানিয়েছে উচ্চ আদালত।

Releated Posts

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top