News Flash

  • Home
  • প্রধান খবর
  • যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে, কর্মসংস্থান সৃষ্টি খুবই জরুরি : ভগবন্ত মান
Image

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে, কর্মসংস্থান সৃষ্টি খুবই জরুরি : ভগবন্ত মান

অমৃতসর, ১৮ অক্টোবর (হি.স.) : যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে, কর্মসংস্থান সৃষ্টি খুবই জরুরি, বললেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বুধবার পঞ্জাবের অমৃতসরে ‘মাদকমুক্ত রাজ্য’ নামক একটি অনুষ্ঠানের ভাষণে একথা বলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, “যদি আমাদের যুবকদের মাদক থেকে দূরে করতে হয়, তাহলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ৷ আমরা এটিকে অগ্রাধিকার দিচ্ছি৷”

‘মাদকের বিরুদ্ধে শপথ’ অনুষ্ঠানে অংশ নিতে বুধবার অমৃতসরের স্বর্ণ মন্দির পরিদর্শন করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এই অনুষ্ঠানে পঞ্জাবের বহু স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে একজন বলেন, আমাদের দেশকে মাদকমুক্ত করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং অমৃতসরের পুলিশ কমিশনার নৌনিহাল সিং এই মহৎ প্রচেষ্টা গ্রহণ করেছেন। তারা ছাত্রদের খেলাধুলার দিকে এবং আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য উৎসাহিত করেছে। ‘দ্য হোপ ইনিশিয়েটিভ’-এর অধীনে এদিন এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল।

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top