News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে কাঁচা দেওয়াল ভেঙে মৃত দুই শিশু
Image

উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে কাঁচা দেওয়াল ভেঙে মৃত দুই শিশু

বারাবাঙ্কি, ১৮ অক্টোবর (হি.স.) : উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে বৃষ্টিতে কাঁচা দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে দুই শিশুর। সাব-ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অনুরাগ সিং জানিয়েছেন, রামনগরের ভিচালখা গ্রামের বাসিন্দা রামকিশোর গৌতমের বাড়িতে পাঁচ ফুট কাঁচা দেওয়াল তোলা হয়েছিল। বুধবার সকালে তার দুই শিশু রাধা (০৪) ও আমান (০৬) এই দেওয়ালের কাছে খেলছিল। হঠাৎই বৃষ্টিতে কাঁচা দেওয়ালটি ভেঙে পড়ে। দেওয়ালের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় আমান ও রাধা। পরিবারের সদস্যরা দ্রুত শিশুদের নিয়ে রামনগর কমিউনিটি হেলথ সেন্টারে গেলে চিকিৎসক আমানকে মৃত ঘোষণা করেন। রাধার শারীরিক অবস্থা দেখে তাঁকে লখনউতে রেফার করা হয়। লখনউতে যাওয়ার পথে রাধারও মৃত্যু হয়।

উত্তরপ্রদেশের বারাবাঙ্কির রামনগরে বুধবার এই ঘটনার খবর পেয়ে পুলিশ ও কালেক্টরসহ প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে আসে। তাঁরা শিশুদের পরিবারকে সান্ত্বনা দেন এবং সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দেন।

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top