News Flash

  • Home
  • দিনের খবর
  • অমিত শাহকে নিয়ে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, পাল্টা তোপ দিলীপ ঘোষের
Image

অমিত শাহকে নিয়ে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, পাল্টা তোপ দিলীপ ঘোষের

কলকাতা, ১৮ অক্টোবর, (হি.স.): “ওরা পুজোর কিছুই জানেনা“, অমিত শাহকে লক্ষ্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের জবাব দিলেন সাংসদ তথা বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বুধবার দিলীপবাবু সাংবাদিকদের বলেন, “যিনি ব্রাহ্মণের মেয়ে হয়েও চণ্ডীপাঠ ঠিক করে জানেন না, যিনি পিতৃপক্ষে পুজো উদ্বোধন করেন, তাঁর থেকে লোকে শিখবে পুজো নিয়ে? উনি কিছুই জানেন না। ভরপেট খেয়ে ইফতার পার্টিতে গিয়ে ঢেঁকুর তোলেন। গায়ের জোরে টাকা দিয়ে পুজো কেনেন। তার মুখ থেকে লোকে ধর্মের কথা শুনবে না।”

দিলীপবাবু বলেন, “জীবনে কোনদিন উনি ধর্মীয় কাজ করেননি। সমস্ত অধার্মিক দুরাচারী, ভ্রষ্টাচারি লোক নিয়ে থেকেছেন। প্রতিদিন কোনো না কোনও সাংসদ বিধায়কের বিরুদ্ধে অভিযোগ আসে। যারা নৈতিকতা জানেনা, যার মন্ত্রীরা লাইন দিয়ে জেলে যায়, এই সব লোকের সঙ্গে উনি থাকেন কেন? ছোটলোক বলা হয়েছে, বিপ দিয়ে ঢাকতে হবে। তাঁর কাছে ধর্মের কথা শুনব এতো দুর্দশা আমাদের হয়নি।”

বিজেপি কাউন্সিলরের (সজল ঘোষ)পুজোর উদ্বোধন করেন অমিত শাহ। সেকারণেই কি এতো কটাক্ষ? এই প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, “ওই পুজো আজ নয়, প্রদীপ ঘোষের সময় থেকেই জনপ্রিয়। মানুষ এমনিতেই ওখানে যায়। নেতারাও আসেন। স্বয়ং প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন একবার। এটা সর্বজনীন পুজো। বিজেপি শক্তিশালী হয়েছে। আমাদের লোকেরাও পুজোয় ঢুকেছে। আমরাও চাই, আরও নেতা পুজোয় ঢুকুন। তাতে কারুর পেট ব্যাথা হচ্ছে কেনো? উনি কি সব কিছু টাকা দিয়ে গায়ের জোরে কিনে নিতে চাইছেন?”

Releated Posts

‘আমেরিকায় বসে কেউ জড়িত ছিল, বহু গোপন তথ্য সামনে আসবে’, বিরোধীদের নিশানা গিরিরাজ সিংয়ের

পাটনা, ২৬ জুলাই (আইএএনএস): বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Jul 26, 2026

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top