News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিদ্যালয়ে চোরের থাবা, ল্যাপটপ, নগদ অর্থ সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী উধাও
Image

বিদ্যালয়ে চোরের থাবা, ল্যাপটপ, নগদ অর্থ সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী উধাও

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ অক্টোবর : বিদ্যালয়েও চোরের থাবা। বিভিন্ন গুরুত্বপূর্ন জিনিসপত্র হাতিয়ে নিল চোরের দল।  একটি দামী ল্যাপটপ , বিদ্যালয়ে রাখা বিভিন্ন জিনিসপত্র সহ নগদ পঁচিশ হাজার টাকা হাতিয়ে নেয় চোরের দল।  এই চুরি কান্ডের ঘটনাটি সংঘটিত হয়েছে গতকাল গভীর রাতে বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লকের রাজনগর বড়পাথরী সোনাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয় জনমনে। মুলতঃ নেশাখোরদের উপর সন্দেহের তীর ছুঁড়ছে একটি মহল । আজ সকালে এই চুরির ঘটনা টের পায় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী। বিদ্যালয়ের দরজা খুলতে এসে দেখে  প্রধান শিক্ষকের অফিস কক্ষের তালা ভাঙ্গা। সন্দেহ দেখা দেওয়ার পর খবর দেয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বর্গদের । খবর পেয়ে তারা তড়িঘড়ি ছুটে আসেন বিদ্যালয়ে । এরপর অফিস কক্ষে ঢুকে তল্লাশি চালাতে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের ল্যাপটপ সহ বিভিন্ন জিনিসপত্র ও নগদ ২৫ হাজার টাকা নেই। এরপর খবর দেওয়া হয় রাজনগর পিআরবাড়ি থানাতে। ঘটনাস্থলে আসে পুরান রাজবাড়ী থানার পুলিশ। পুলিশ সমস্ত কিছু খতিয়ে দেখে চুরির মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে ।  বিদ্যালয়ে প্রধান শিক্ষক শ্যামল পাল ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে চুরির ঘটনার সাথে যুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন।

Releated Posts

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

পশ্চিমবঙ্গে এসআইআর : অ্যাপিল ট্রাইব্যুনালের নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল না সুপ্রিম কোর্ট, চাইল মামলার তথ্য

নয়াদিল্লি, ১১ আগস্ট : পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে তৈরি হওয়া আপিল ট্রাইব্যুনালগুলির মামলার…

ByBySandeep Biswas Aug 11, 2026

সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১১ আগস্ট: সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সমবায়মন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

ছয় মাসে ত্রিপুরায় পর্যটকের সংখ্যা প্রায় ৪ লক্ষ, বিদেশি পর্যটক ৯,৪২৪ জন

আগরতলা, ১১  ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন—মাত্র ছয় মাসে ত্রিপুরায় মোট ৩ লক্ষ ৯৩ হাজার ৮৭৭ জন পর্যটক…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top