News Flash

  • Home
  • বিনোদন
  • দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হলেন অভিনেত্রী ওয়াদিয়া রহমান
Image

দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হলেন অভিনেত্রী ওয়াদিয়া রহমান

নয়াদিল্লি, ১৭ অক্টোবর (হি.স.) : দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন অভিনেত্রী ওয়াদিয়া রহমান। মঙ্গলবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ৬৯-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

প্রবীণ বলিউড অভিনেত্রী ওয়াহিদা রহমান ৬৯-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন। এই অনুষ্ঠানে তাঁকে খুব আবেগপ্রবণ দেখাচ্ছিল। তিনি ক্রিম রঙের শাড়ি পরে অনুষ্ঠানে এসেছিলেন। তিনি যখন পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে আসনে তখন দর্শকরা দাঁড়িয়ে তাঁর প্রতি তাদের শ্রদ্ধা প্রকাশ করে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে ওয়াহিদা রহমান তাঁর ভক্তদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। অভিনেত্রী তাঁর প্রাপ্ত পুরস্কারটি চলচ্চিত্র শিল্পকে উৎসর্গ করেন।

ওয়াহিদা রহমান, ‘গাইড’, ‘পিয়াসা’, ‘কাগজ কে ফুল’ এবং চৌধাভিন কা চাঁদের’ মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। এদিন অনুষ্ঠানে তিনি বলেন, তাঁর প্রিয় চলচ্চিত্র ‘গাইড’। তিনি বলেন, বরাবরই ভিন্নধর্মী চলচ্চিত্রে অভিনয় করতে পছন্দ করেন তিনি। অভিনেত্রী জানান, এই ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যই তিনি এখানে পৌঁছেছেন। চলচ্চিত্র পরিচালক হোক বা সংগীতশিল্পী, সবার কঠোর পরিশ্রমের জন্যই তিনি এই জায়াগায় আজ পৌঁছেছেন। তাই এই পুরস্কারটি সমগ্র চলচ্চিত্র শিল্পের জন্য তিনি উৎসর্গ করেছেন।

Releated Posts

আর. বীরমণি পকসো মামলা: ‘প্রভাবশালীদের আইনের ঊর্ধ্বে ভাবতে দেওয়া যাবে না’, বললেন খুশবু

চেন্নাই, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): শিল্পপতি আর. বীরমণির বিরুদ্ধে দায়ের হওয়া পকসো মামলায় অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর…

ByByNews Desk Sep 23, 2026

দীপিকা-রণবীরের ঘরে এল দ্বিতীয় কন্যাসন্তান

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা-মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ১৯ সেপ্টেম্বর তাঁদের…

ByBySandeep Biswas Sep 19, 2026

জুবিন গর্গের ২০০-রও বেশি বিরল গান ডিজিটাল আর্কাইভে সংরক্ষণ অসমের সঙ্গীতপ্রেমীর

গুয়াহাটি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত অসমিয়া গায়ক জুবিন গর্গের সঙ্গীতের ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন অসমের নগাঁও জেলার কুয়ারিতলের…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top