News Flash

  • Home
  • দেশ
  • বিধায়কদের বেতনবৃদ্ধির বিলে ছাড়পত্র দিলেন রাজ্যপাল
Image

বিধায়কদের বেতনবৃদ্ধির বিলে ছাড়পত্র দিলেন রাজ্যপাল

কলকাতা, ১৭ অক্টোবর (হি.স.): বিধায়কদের বেতনবৃদ্ধির বিলে ছাড়পত্র দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মঙ্গলবার দুপুরে রাজ্যের প্রস্তাবিত দুটি বিলে সই করে দিয়েছেন রাজ্যপাল।

একদিন আগেই তাঁর সই ছাড়া বিধানসভায় পেশ হয়েছে বিধায়কদের বেতনবৃদ্ধির বিল। যদিও সেই বিল নিয়ে আলোচনা এবং সেটা পাশ করানো, কোনওটাই সম্ভব হয়নি। দুটি বিলের একটি হল দি বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি (মেম্বার্স এমোলিউমেন্টস) অ্যাক্ট, ১৯৩৭। বিলটি হল বিধায়কদের বেতন বাড়ানোর জন্য। অপরটি হল ওয়েস্ট বেঙ্গল স্যালারিজ অটান্ড অ্যালাওন্সেস অ্যাক্ট, ১৯৫২। এই বিলটি মন্ত্রীদের বেতন বাড়ানোর জন্য।

আগেই বিধায়কদের বেতনবৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর দ্বিতীয়ায় বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়। উদ্দেশ্য ছিল, এই বিলটি পেশ করে দ্রুত পাশ করা এবং তা কার্যকর করা। কিন্তু তা নিয়ে রবিবার জটিলতা তৈরি হয়।

পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁকে এই বেতনবৃদ্ধির বিল নিয়ে প্রশ্ন করা হয়। রাজ্যপাল জানান, তাঁর সচিবকে আরও বিস্তারিত তথ্য দিতে হবে। তারপর তিনি বিলে সই করবেন। এই জটিলতায় সোমবারের আগে রাজ্যপাল বিলদুটিতে সই করেননি। বিল দুটি আটকে রাখায় রাজ্যপালের ভূমিকা সমালোচিত হয়েছে বিভিন্ন মহলে।

Releated Posts

আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ে প্রকল্পে দুর্নীতির অভিযোগ, অখিলেশ যাদবকে নিশানা ওম প্রকাশ রাজভরের

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশের মন্ত্রী ওম প্রকাশ রাজভর শনিবার সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব-কে তীব্র আক্রমণ করে…

ByByNews Desk Jun 27, 2026

খান স্যারের আগাম জামিনের শুনানি ৩০ জুন পর্যন্ত স্থগিত, অন্তর্বর্তী সুরক্ষা বহাল

পাটনা, ২৭ জুন (আইএএনএস): জনপ্রিয় শিক্ষাবিদ ও খান গ্লোবাল স্টাডিজের ডিরেক্টর ফয়সাল খান (খান স্যার)-এর আগাম জামিনের আবেদনের…

ByByNews Desk Jun 27, 2026

রাজস্থানে মহরমে অগ্নিকাণ্ড, জয়পুরে ঐতিহাসিক ‘কুরাইশিয়ান কা তাজিয়া’-য় আগুন, বড় দুর্ঘটনা এড়ানো গেল

জয়পুর, ২৭ জুন (আইএএনএস): রাজস্থানের জয়পুরে মহরমের শোভাযাত্রার সময় ঐতিহাসিক ‘কুরাইশিয়ান কা তাজিয়া’-য় আগুন লেগে যাওয়ায় শুক্রবার রাতে…

ByByNews Desk Jun 27, 2026

কলকাতায় গুদাম ধস: উদ্ধারকাজে যোগ দিল পূর্ব রেলের ৭০ সদস্যের বিশেষ দল, অত্যাধুনিক সরঞ্জামে চলছে অভিযান

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : কলকাতার তারাতলায় গুদাম ধসের ঘটনায় উদ্ধারকাজে এবার সক্রিয়ভাবে যোগ দিল পূর্ব রেল (ইস্টার্ন…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top