News Flash

  • Home
  • দিনের খবর
  • শাহ থেকে দূরে থেকে আনন্দ বোসের রাজভবনে সৌজন্য সাক্ষাৎ কুণালের সঙ্গে
Image

শাহ থেকে দূরে থেকে আনন্দ বোসের রাজভবনে সৌজন্য সাক্ষাৎ কুণালের সঙ্গে

কলকাতা, ১৬ অক্টোবর (হি.স.) : পুজোর আগে রাজভবনে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কুণাল ঘোষ। পুজোর আগে রাজ্যপালের হাতে বাংলার মিষ্টি ও উপহার তুলে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। দুজনের মধ্যে একান্তে প্রায় ৩৫ মিনিট কথা হয়।

রাজভবন থেকে বেরিয়ে তিনি জানান, “কেরলের ওনাম উৎসবে রাজ্যপাল আমাকে মিষ্টি এবং উপহার পাঠিয়েছিলেন। তখনই ওঁকে বলেছিলাম, পুজোর আগে আমাকে সময় দিতে হবে। বাংলার মিষ্টি উপহার দেব রাজ্যপালকে।” তবে এই সাক্ষাৎ কি শুধুই সৌজন্যমূলক? সেই প্রশ্নই ঘুরছে রাজনৈতিক মহলের অন্দরে।

সোমবার বিকেল সোয়া চারটে নাগাদ রাজভবনে যান কুণাল ঘোষ। দুজনের মধ্যে প্রায় ৩৫ মিনিট কথা হয়। রাজভবন থেকে বেরিয়ে তৃণমূল মুখপাত্র সাফ জানিয়েছেন, “বিজেপির পাঠানো রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করলে সমালোচনা তো করবই। কিন্তু তা বলে সৌজন্য দেখাব না, সেটা তো হয় না।”

এর পরই তিনি জানান, কেরলের ওনাম উৎসবে প্রচুর মিষ্টি ও উপহার পাঠিয়েছিলেন সি ভি আনন্দ। তখনই তিনি পুজোর আগে উপহার দেওয়ার জন্য রাজ্যপালের কাছে সময় চেয়ে রেখেছিলেন। বাংলার মিষ্টি খাওয়াতে চেয়েছিলেন। সেইমতো এদিন তৃণমূল মুখপাত্রকে সময় দেন রাজ্যপাল। মিষ্টির পাশাপাশি বই ও পুজো বার্ষিকীও উপহার দিয়েছেন কুণাল।

এদিন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত কয়েক বছর এই পুজোর উদ্বোধন করতেন রাজ্যপাল। এবার সেখানে আমন্ত্রিত শাহ।

তাৎপর্যপূর্ণভাবে সেই পুজোর উদ্বোধন চলাকালীন রাজ্যপালকে ত্রিসীমানায় দেখতে পাওয়া যায়নি। বরং সেই সময় রাজভবনে কুণাল ঘোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারলেন রাজ্যপাল। সংসদীয় রীতি (প্রোটোকল) অনুযায়ী দেশের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কোনও রাজ্যে গেলে সেই রাজ্যের রাজ্যপাল বিমানবন্দরে স্বাগত জানান। দ্বিতীয়ার বিকালে কলকাতা বিমানবন্দরেও দেখা যায়নি রাজ্যের সাংবিধানিক প্রধানকে। এ নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top