News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পথ সঞ্চালন র‍্যালি অনুষ্ঠিত ধর্মনগরে
Image

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পথ সঞ্চালন র‍্যালি অনুষ্ঠিত ধর্মনগরে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৫ অক্টোবর : ধর্মনগরের বিবিআই মাঠ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পথ সঞ্চালন শুরু হয়েছে। এই পথ সঞ্চালনকে কেন্দ্র করে ধর্মনগরে এদিন ছিল সকাল থেকেই উন্মাদনা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের  সদস্যরা দলে দলে তাদের লাঠি এবং নির্দিষ্ট পোশাকে বিবিআই মাঠে তিনটা ১৫ মিনিটে জমা হয়েছেন এদিন। চারটায় শুরু হয় বিশাল পথ সঞ্চালনের র‍্যালি। এই র‍্যালিকে অভ্যর্থনা জানাতে রাস্তার দুধারে দলে দলে লোক কাশি ঘন্টা উলুধ্বনি দিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বীরদের অভ্যর্থনা জানিয়েছেন এদিন। তাদেরকে অভ্যর্থনা জানাতে অঙ্গনওয়াড়ি কর্মচারী সংঘ, রাষ্ট্রীয় স্বয়ংসেবিকা সংঘ, দুর্গা বাহিনী, একল অভিযান, মাতৃ শক্তি, মহিলা মোর্চা এবং মহিলা সমন্বয় সংস্থার লোকেরা দলে দলে ভিড় জমায়। এই পথ সঞ্চালন বি বি আই মাঠ থেকে শুরু হয় থানা রোড, ডি এন  ভি রোড, পূর্ব বাজার, এগিয়ে চলো ক্লাব, মোটর স্ট্যান্ড, জেল রোড, মিশন রোড, ডি ডব্লিউ এস অফিস এবং সেন্ট্রাল রোড হয়ে পুনরায় বিবিআই মাঠে মিলিত হয়েছে। এক সাড়া জাগানো র‍্যালির মাধ্যমে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এই পথ সঞ্চালনের সমাপ্তি ঘটে এদিন।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top