News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্য সরকার জনজাতিদের উন্নয়নের জন্য কাজ করে চলছে: মুখ্যমন্ত্রী
Image

রাজ্য সরকার জনজাতিদের উন্নয়নের জন্য কাজ করে চলছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর : রাজ্য সরকার জনজাতিদের উন্নয়নের জন্য কাজ করে চলছে। এডিসি -র আসন সংখ্যা ২৮ থেকে বাড়িয়ে ৫০ করার জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। জনজাতিদের সাব-ট্রাইবের প্রতিনিধিত্ব যাতে থাকে সেজন্য এই প্রস্তাব পাঠানো হয়েছে। রবিবার আগরতলা টাউন হলে এক অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী এদিন বলেন, রাজ্য সরকারের প্রথম অগ্রাধিকার ক্ষেত্র হল শিক্ষা। সেইভাবেই কাজ চলছে।
 মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন, সঠিক সময়ের আগে বিয়ে দেওয়া ঠিক নয়। এটা সমাজের ক্ষতি। তিনি বলেন আগে লেখাপড়া, তাঁর পর প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ের ভাবনা চিন্তা।
এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে রিসার প্রশংসা শোনা গেছে। ত্রিপুরার রিসা আন্তর্জাতিক স্তরে পরিচিতি লাভ করেছে। কেন্দ্রীয় সরকারের মতো ত্রিপুরা সরকারও কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, জাতীয়স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং এর জন্য জনজাতি ছেলে- মেয়েদের জন্য ব্যবস্থা করছে সরকার। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মগ সম্প্রদায়ের দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের হাতে মেধা পুরষ্কার তুলে দেন। আগরতলা টাউন হলে সোসাইটি ফর ওয়েল ফেয়ার অব মগ স্টুডেন্টসের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এদিন। মগ সম্প্রদায়ের ছাত্রদের ১৭তম মেধা পুরষ্কার ও ফ্রেশায়ারস মিট হয় এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিশিষ্টজনেরা।

Releated Posts

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026

জনস্বার্থে ছয় দফা দাবিতে পশ্চিম ত্রিপুরার জেলাশাসকের কাছে ডেপুটেশন আমরা বাঙালির

আগরতলা, ১৮ জুন : নারী নির্যাতন, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, মাদকদ্রব্যের বিস্তার এবং পুরনিগম এলাকায় কর বৃদ্ধি-সহ বিভিন্ন জনস্বার্থ…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top