News Flash

  • Home
  • প্রধান খবর
  • উলুবেড়িয়ায় আচমকা আগুনে দগ্ধ হয়ে মৃত্যু গোটা পরিবারের
Image

উলুবেড়িয়ায় আচমকা আগুনে দগ্ধ হয়ে মৃত্যু গোটা পরিবারের

উলুবেড়িয়া, ১৫ অক্টোবর (হি. স.) : হাওড়ার উলুবেড়িয়ায় ২৫ নম্বর ওয়ার্ডের পারিজাত পদ্মপুকুর এলাকায় আচমকা আগুনে দগ্ধ হয়ে মৃত্যু গোটা পরিবারের। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে। তখন ঘুমের মধ্যেই ছিলেন বাড়ির সদস্যরা। মুহূর্তেই আগুনে ভস্মীভূত হয়ে যায় গোটা বাড়ি।

স্থানীয় বাসিন্দারাই খবর দেন পুলিশে। খবর যায় দমদলে। খবর পাওয়া মাত্রই ছুটে আসে দমকল। নেভানো হয় আগুন। উলুবেড়িয়া থানার পুলিশ এসে তিনজনের মৃতদেহ উদ্ধার করে বাড়ির ভিতর থেকে। একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। মৃতদের নাম ইয়াসিন মল্লিক (৩২), মহিমা বেগম (২৭), হুমায়রা খাতুন (১)। আহত অবস্থায় উদ্ধার করা হয় নূরজাহান বেগমকে (৫৫)। তাঁকে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। শোকের ছায়া গোটা এলাকায়। পুলিশের অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লেগেছিল ওই বাড়িতে। তারপরই তা ছড়িয়ে পড়ে বাড়ির আনাচে-কানাচে।

Releated Posts

ওডিশার উন্নয়নে মুখ্যমন্ত্রী মোহন মাজির ভূয়সী প্রশংসা মোদির, তুলে ধরলেন ‘পূর্বোদয়’-এর রূপরেখা

ভুবনেশ্বর, ২০ জুন (আইএএনএস): ওডিশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজ্যের…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবসের আগে বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় মিশনের যোগাভ্যাস আয়োজন

কুয়েত সিটি, ২০ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কূটনৈতিক…

ByByNews Desk Jun 20, 2026

নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নাগপুরের বদলে আবুধাবিতে, এনটিএ-কে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): নিট পুনঃপরীক্ষার ঠিক একদিন আগে এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে নাগপুরের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহির…

ByByNews Desk Jun 20, 2026

কলহাপুরে অম্বাবাই (মহালক্ষ্মী) মন্দির উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার মহারাষ্ট্রের কলহাপুরে ১,৪৪৫.৯৭ কোটি টাকার উচ্চাভিলাষী শ্রী…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top