News Flash

Image

দুর্গা পূজার উৎসবে মাতছে দুবাইয়ের বাঙালীরাও

দুবাই, ১৪ অক্টোবর(হি.স.): দুর্গা পূজার উৎসবে মাতছে সুদূর দুবাইয়ের বাঙালীরা । তাই মহালয়ার সকালে দুবাইয়ের ভারতীয় বঙ্গীয় পরিষ মহা সমারোহে উপস্থাপিত করল তাদের মহালয়ার অনুষ্ঠান।

ভারতীয় বঙ্গীয় পরিষদের প্রেসিডেন্ট মধুসূদন দত্ত চৌধুরী জানালেন, মহালয়ার অনুষ্ঠানে প্রায় পঁয়তাল্লিশজন অংশগ্রহণ করেছেন। যাদের বয়স পাঁচ থেকে পঁয়তাল্লিশ! অনুষ্ঠান হল তিনটি পর্যায়ে। সূচনায় চিরাচরিত চন্ডীপাঠ-সহ মহালয়ার গান, যা পরিচালনা করেছেন সোমদত্তা বসু। চণ্ডীপাঠে শুভতোষ বন্দ্যোপাধ্যায়। এরপর ছোটদের মহালয়া। যেখানে কচিকাঁচাদের সমবেত কবিতা এবং নৃত্য। আর অনুষ্ঠান শেষ হয় দুর্গা কবিতা ও নৃত্যের মেলবন্ধন দিয়ে। নৃত্য পরিচালনা করেছেন সোমদত্তা মুখোপাধ্যায়। কবিতার পাঠশালা বসেছিল অরিজিতের সঙ্গে।সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনায় ছিলেন এষা সেনগুপ্ত।

প্রেসিডেন্ট মধুসূদন দত্ত চৌধুরী সকলকে অগ্রিম শারদ শুভেচ্ছা জানিয়েছেন এবং ঘোষণা করেছেন, তাদের উদ্যোগে এবারের আসন্ন দুর্গাপুজোয় রয়েছে অনেক চমক। সকলে এখন তারই অপেক্ষায়।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top